1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
কেরানীগঞ্জে ৪ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ - দৈনিক প্রথম ডাক
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে ৪ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ১০৮ বার দেখা হয়েছে
গ্রেপ্তার আল আমিন

কেরানীগঞ্জ প্রতিনিধি || ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আল আমিন (২৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।

শুক্রবার (২৮ আগস্ট) দিবাগত রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে দোলেশ্বর মালঞ্চ লতা কমিউনিটি সেন্টার সংলগ্ন এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আল আমিনকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, উদ্ধার করা ৩ হাজার ৮৯০ পিস ইয়াবার বাজারমূল্য ১১ লাখ ৬৭ হাজার টাকা। এ সময় আল আমিনের কাছ থেকে মাদক বিক্রির ২ হাজার ৬২০ টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আল আমিন বরিশালের গৌরনদী থানার মাগুরা এলাকার মো. শহিদের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে কেরানীগঞ্জসহ ঢাকার বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‌্যাব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT