1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
কাজল দিলেই চোখ চুলকায়? তাহলে চোখ সাজাবেন কীভাবে - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

কাজল দিলেই চোখ চুলকায়? তাহলে চোখ সাজাবেন কীভাবে

লাইফস্টাইল ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে
অনেকের কাছে চোখের সাজে কাজল গুরুত্বপূর্ণ। ছবি: সংগৃহীত

লাইফস্টাইল ডেস্ক || চোখের সাজে কাজলের জুড়ি নেই। কিন্তু অনেকের ক্ষেত্রেই কাজল লাগানোর কয়েক মিনিটের মধ্যেই শুরু হয় চোখ চুলকানো, জ্বালাপোড়া, পানি পড়া কিংবা লাল হয়ে যাওয়ার মতো সমস্যা। এমন পরিস্থিতিতে বারবার ব্র্যান্ড বদল করেও লাভ হয় না। কারণ সমস্যার মূল কারণ হতে পারে কাজলের কোনো উপাদানের প্রতি অ্যালার্জি বা চোখের অতিরিক্ত সংবেদনশীলতা।

বিশেষজ্ঞদের মতে, চোখের প্রসাধনীতে থাকা সংরক্ষণকারী রাসায়নিক, সুগন্ধি, রঞ্জক পদার্থ বা কিছু ধাতব উপাদান সংবেদনশীল চোখে অ্যালার্জির প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। তাই চোখের সাজে কিছু পরিবর্তন আনলেই অনেক সময় সমস্যা এড়ানো সম্ভব।

চোখ কেন চুলকায়?
কাজল বা আইলাইনার ব্যবহারের পর যদি বারবার একই ধরনের অস্বস্তি হয়, তবে তা হতে পারে—
কোনো উপাদানের প্রতি অ্যালার্জি। চোখে পাতার সংবেদনশীল ত্বকে প্রদাহ (অ্যালার্জিক কনট্যাক্ট ডার্মাটাইটিস)।
মেয়াদোত্তীর্ণ বা দূষিত প্রসাধনী ব্যবহার। চোখের ভেতরের ওয়াটারলাইনে কাজল লাগানোর কারণে টিয়ার ফিল্মের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হওয়া।

কাজলের বদলে কী করবেন?
১. ওয়াটারলাইনে নয়, চোখের বাইরের ল্যাশলাইনে আইলাইনার ব্যবহার করুন
চোখের ভেতরের অংশে কাজল লাগালে তা সহজেই চোখে ঢুকে জ্বালা বা অ্যালার্জি বাড়াতে পারে। তাই ওয়াটারলাইনের পরিবর্তে চোখের বাইরের ল্যাশলাইনে পাতলা আইলাইনার টানুন। এতে চোখও বড় দেখাবে, আবার ঝুঁকিও কমবে।

২. হাইপোঅ্যালার্জেনিক ও অপথ্যালমোলজিস্ট-টেস্টেড পণ্য বেছে নিন
প্যাকেটে ‘Hypoallergenic’, ‘Fragrance-free’ এবং ‘Ophthalmologist-tested’ লেখা আছে কি না দেখে কিনুন। এসব পণ্য সংবেদনশীল চোখের জন্য তুলনামূলকভাবে নিরাপদ।

৩. ক্রিম আইশ্যাডো ব্যবহার করুন
গ্লিটারযুক্ত বা ঝুরঝুরে পাউডার আইশ্যাডো সহজেই চোখে ঢুকে অস্বস্তি তৈরি করতে পারে। এর বদলে ক্রিম-ভিত্তিক আইশ্যাডো ব্যবহার করলে চোখে কণা পড়ার আশঙ্কা কমে।

৪. মাশকারাও বেছে নিন সতর্কভাবে
যদি মাশকারা ব্যবহার করেন, তবে সংবেদনশীল চোখের জন্য তৈরি পণ্য বেছে নিন। তিন মাসের বেশি পুরোনো মাসকারা ব্যবহার করবেন না।

৫. পরিষ্কার ব্রাশ ব্যবহার করুন
ময়লা ব্রাশে ব্যাকটেরিয়া জমে চোখে সংক্রমণ বা অ্যালার্জির ঝুঁকি বাড়ায়। তাই নিয়মিত ব্রাশ পরিষ্কার করুন এবং অন্যের আই মেকআপ ব্যবহার করবেন না।

চোখের সাজ দীর্ঘস্থায়ী করতে-
মেকআপের আগে হাত পরিষ্কার করুন।
চোখে ড্রপ ব্যবহার করতে হলে মেকআপের অন্তত ৩০ মিনিট আগে ব্যবহার করুন।
রাতে ঘুমানোর আগে অবশ্যই আই মেকআপ সম্পূর্ণ তুলে ফেলুন।
মেকআপ তুলতে ঘষাঘষি না করে মৃদু আই মেকআপ রিমুভার ব্যবহার করুন।

কখন চিকিৎসকের কাছে যাবেন?
কাজল বা অন্য কোনো আই মেকআপ ব্যবহারের পর যদি বারবার চোখ ফুলে যায়, তীব্র চুলকানি হয়, দৃষ্টি ঝাপসা লাগে, প্রচণ্ড লাল হয়ে যায় বা ব্যথা অনুভূত হয়, তাহলে নিজে নিজে নতুন প্রসাধনী পরীক্ষা না করে দ্রুত চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিন। প্রয়োজন হলে অ্যালার্জির কারণ নির্ণয় করে উপযুক্ত চিকিৎসা দেওয়া হবে।

সূত্র: আইউইকি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT