1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ট্রলার ডুবি: নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

ট্রলার ডুবি: নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

বরগুনা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ১০৮ বার দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি || বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ পাঁচ জেলের মধ্যে এক জেলের মরদেহ উদ্ধার করেছে জেলেরা।

নিহত ওই জেলের নাম সাইকুল মীর। তিনি বরগুনার পাথরঘাটার গহরপুর এলাকার বাসিন্দা।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে ট্রলারডুবির স্থান থেকে মরদেহটি উদ্ধার করেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির উদ্ধারকারী দলের সদস্যরা। পরে বুধবার (২৬ আগস্ট) সকালে মরদেহটি পাথরঘাটায় নিয়ে আসে উদ্ধারকারী দল।

বাংলাদেশ মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি জানায়, বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনার পরই নিখোঁজ জেলেদের উদ্ধারে পাথরঘাটা থেকে দুটি ট্রলার পাঠায় সমিতি। এরপর মঙ্গলবার বিকেলে একটি উদ্ধারকারী ট্রলার ডুবে যাওয়া ট্রলারটির কাছে পৌঁছায়। এসময় ডুবন্ত ট্রলারের পাশে নিখোঁজ জেলে সাইফুল মীরের মরদেহ ভেসে থাকতে দেখেন তারা। পরে মরদেহটি উদ্ধার করে ট্রলারে নেওয়া হয়। তবে বৈরী আবহাওয়ার কারণে ডুবে যাওয়া ট্রলারের ভিতরে তল্লাশি চালানো সম্ভব হয়নি। ফলে ট্রলারের ভেতরে আরো কোনো মরদেহ আছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে বাংলাদেশ মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ডুবে যাওয়া ট্রলারটি শনাক্ত করতে সক্ষম হয়েছে উদ্ধারকারী দল। এরই মধ্যে জেলে সাইফুল মীরের মরদেহ পাওয়া গেছে।

এর আগে সোমবার বিকেলে বৈরী আবহাওয়ার কবলে পড়ে কুয়াকাটা থেকে প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে গভীর বঙ্গোপসাগরে ১৩ জেলেসহ এফবি বরকত নামের বরগুনার একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। এ ঘটনায় অন্য জেলেদের সহায়তায় আট জেলেকে উদ্ধার করা হলেও পাঁচ জেলে নিখোঁজ হন। তাদের মধ্যে সাইফুল মীরের মরদেহ উদ্ধার করা হয়। এখনো চার জেলে নিখোঁজ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT