1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
শিক্ষক আরিফুল হত্যা, অপরাধী যে গোষ্ঠীরই হোক, ব্যবস্থা নেওয়া হবে: ত্রাণমন্ত্রী - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

শিক্ষক আরিফুল হত্যা, অপরাধী যে গোষ্ঠীরই হোক, ব্যবস্থা নেওয়া হবে: ত্রাণমন্ত্রী

লালমনিরহাট প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ১০ বার দেখা হয়েছে

লালমনিরহাট প্রতিনিধি || শিক্ষক আরিফুল হত্যা মামলার তদন্ত শেষে শিগগিরই চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

তিনি বলেছেন, অপরাধী যে গোষ্ঠীরই হোক, যে রাজনৈতিক মতাদর্শেরই হোক কিংবা যত প্রভাবশালী হোক; তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (২৬ আগস্ট) বিকেলে আরিফুল ইসলামের পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় পরিবারটিকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

নিহত শিক্ষকের সন্তানদের ভবিষ্যতে সহায়তার আশ্বাস দিয়ে তিনি বলেন, দুইটি শিশুর মধ্যে ছোট বাচ্চাটি তো বাবাকে দেখার সুযোগই পেল না। পরিবারটির স্থায়ী আয় এবং সন্তানেরা বড় হলে যাতে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়, সরকার সেই উদ্যোগ নেবে।

মাদক ও অনলাইন জুয়ার প্রতিবাদ করায় লালমনিরহাট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আরিফুল ইসলাম দুর্বৃত্তদের হামলার শিকার হন বলে অভিযোগ উঠে। প্রায় ২১ দিনের লড়াই শেষে শুক্রবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT