1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ১০৫ বার দেখা হয়েছে
পুশইনের চেষ্টা করা ছয়জন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার একটি সীমান্ত দিয়ে ছয়জনকে ঠেলে পাঠানোর (পুশইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধার মুখে তাদের এই চেষ্টা ব্যর্থ হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ভোর ৬টার দিকে রামদাসপুর সীমান্তের শূন্য লাইনে (জিরো লাইন) ঘটনাটি ঘটে।

নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, আজ ভোরে নওগাঁ ব্যাটালিয়নের অধীনস্থ রামদাসপুর বিওপির সীমান্ত পিলার ২১৬/এমপি দিয়ে ভারতের ১২ বিএসএফ ব্যাটালিয়নের শমসের নগর ক্যাম্পের সদস্যরা ছয়জন ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে পুশইনের চেষ্টা করে। বিজিবি সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত সেখানে অবস্থান নেন এবং ওই ব্যক্তিদের জিরো লাইনের ভারতীয় অংশে শনাক্ত করেন।

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম আরো জানান, ওই ব্যক্তিদের বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। তাদের পুনরায় ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর কার্যক্রম চলমান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT