1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট - দৈনিক প্রথম ডাক
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট

কুমিল্লা ও মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে
নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর ব্রিজে সংস্কারকাজের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে

কুমিল্লা ও মুন্সীগঞ্জ প্রতিনিধি || নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর ব্রিজে সংস্কারকাজের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা অভিমুখী লেনে ৫০ কিলোমিটার তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

শুক্রবার রাত থেকে শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টা পর্যন্ত কুমিল্লার চান্দিনা থেকে মুন্সীগঞ্জের গজারিয়া পর্যন্ত মহাসড়কের বিভিন্ন অংশে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। ফলে ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে থেকে চরম দুর্ভোগে পড়েছেন দূরপাল্লার যাত্রী ও পণ্যবাহী যানবাহনের চালকরা।

কুমিল্লা সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর ব্রিজের ঢাকা অভিমুখী লেনের একটি অংশে বড় গর্তের সৃষ্টি হয়। দুর্ঘটনার আশঙ্কায় শুক্রবার বেলা ১১টার দিকে সেখানে জরুরি সংস্কারকাজ শুরু করে সড়ক বিভাগ। এ সময় মহাসড়কের দুই লেনের একটি বন্ধ রেখে অপর লেন দিয়ে পর্যায়ক্রমে যানবাহন চলাচল করানো হয়। ফলে যানবাহনের চাপ বাড়তে বাড়তে একপর্যায়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। কোথাও যানবাহন ধীরগতিতে চললেও অধিকাংশ স্থানে প্রায় স্থবির হয়ে পড়ে।

মেঘনা টোলপ্লাজায় আটকে থাকা বাসযাত্রী মাহাবুব বলেন, “কয়েক ঘণ্টা ধরে আটকে আছি। গাড়ি প্রায় নড়ছেই না। কী কারণে এত দীর্ঘ যানজট, তা সাধারণ যাত্রীদের অনেকেই জানেন না।”

মুন্সীগঞ্জের গজারিয়া হাইওয়ে থানার পুলিশের ইনচার্জ মো. বাবুল বলেন, “মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের আষাড়িয়ারচর এলাকায় ব্রিজের ঢাকামুখী লেনে ঢালাই করছে সড়ক ও জনপদ অধিদপ্তর। সেজন্য এক লেনে যানবাহন চলাচলের কারণে যানজট সৃষ্টি হয়।”

তিনি বলেন, “শনিবার যানবহন ধীরগতিতে চলছে। যা চলবে দুপুর পর্যন্ত। পরে স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করছি। হাইওয়ে পুলিশ যানচলাচল স্বাভাবিক করতে কাজ করছে।”

কুমিল্লার দাউদকান্দি হাইওয়ে থানার ওসি প্রেম দাস রায় বলেন, “দাউদকান্দি থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত যানজটের মূল কারণ আষাড়িয়ারচর ব্রিজ এলাকায় সড়ক সংস্কারকাজ। এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানা বিস্তারিত বলতে পারবে।”

কাঁচপুর হাইওয়ে থানার ওসি সফিউল ইসলাম বলেন, “আষাড়িয়ারচর এলাকায় মহাসড়কের দুই লেনের একটি লেনে সড়ক বিভাগ জরুরি সংস্কারকাজ করছে। ফলে এক লেন দিয়ে পর্যায়ক্রমে যানবাহন চলাচল করায় সাময়িক যানজটের সৃষ্টি হয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক করতে এবং যানজট নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT