1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ব্রাহ্মণবাড়িয়ায় পুরাতন বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ড - দৈনিক প্রথম ডাক
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় পুরাতন বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ড

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ১ বার দেখা হয়েছে
ব্রাহ্মণবাড়িয়া শহরের দাতিয়ারার পুরাতন বৈদ্যুতিক সাবস্টেশনে শনিবার ভোরে আগুন লাগে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || ব্রাহ্মণবাড়িয়া শহরের দাতিয়ারার পুরাতন বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (২৯ আগস্ট) ভোর ৬টার দিকে সেখানে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১৫ মিনিটের চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়। এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. নাজমুল আলম বলেন, “শহরের দাতিয়ারার পুরাতন বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। ১৫ মিনিটের চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হই। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।”

ব্রাহ্মণবাড়িয়া বিদ্যুৎ বিতরণ-১ নির্বাহী প্রকৌশলী মির্জা মোহাম্মদ হাদিস বলেন, “বৃষ্টির কারণে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বর্তমানে সার্বিক পরিস্থিতি ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT