1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
এনআইডি পেলেন ৫৪ হাজার প্রবাসী - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::

এনআইডি পেলেন ৫৪ হাজার প্রবাসী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে
ফাইল ফটো

নিজস্ব প্রতিবেদক || এখন পর্যন্ত ১৪টি দেশের ৫৪ হাজার ৪৭৭ জন প্রবাসী বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পেয়েছেন। এর মধ্যে ২৮ হাজারের বেশি এনআইডি স্মার্ট কার্ড প্রিন্ট করে সংশ্লিষ্ট দেশে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) এনআইডি অনুবিভাগের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

ইসির আগস্ট মাসের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, বিদেশে ভোটার নিবন্ধনের জন্য মোট ৯৯ হাজার ৮১৫টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে ৬২ হাজার ৫৮৯ জনের বায়োমেট্রিক তথ্য নেওয়া হয়েছে। এখনও ৩৭ হাজারের বেশি আবেদনের বায়োমেট্রিক গ্রহণ বাকি রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, রেজিস্ট্রেশন অফিসারের তদন্ত শেষ হয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে ৩ হাজার ৫৩৬টি আবেদন। তদন্ত শেষে ৫৪ হাজার ৪৭৭টি এনআইডি অনুমোদন করা হয়েছে। আর তদন্তের পর ২৬ হাজার ৫৯৫টি আবেদন বাতিল হয়েছে।

বিদেশ থেকে সবচেয়ে বেশি আবেদন এসেছে সংযুক্ত আরব আমিরাত থেকে। দেশটির আবুধাবি ও দুবাই স্টেশনে মোট ২৪ হাজার ৮২৫টি আবেদন জমা পড়েছে। দ্বিতীয় সর্বোচ্চ আবেদন এসেছে যুক্তরাজ্য থেকে। ম্যানচেস্টার ও বার্মিংহাম স্টেশনে মোট ১৮ হাজার ৬২১টি আবেদন পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, মিশিগান, ওয়াশিংটন ডিসি ও লস অ্যাঞ্জেলেস স্টেশনে ১৮ হাজার ৪৭২টি আবেদন এসেছে। এ ছাড়া, ইতালি থেকে প্রায় সাড়ে ৯ হাজার, সৌদি আরব থেকে প্রায় ৭ হাজার এবং কুয়েত থেকে ৫ হাজার ৯২১টি আবেদন জমা পড়েছে। কাতার থেকে আবেদন এসেছে ৪ হাজার ৮২৯টি।

কানাডার অটোয়া ও টরন্টো স্টেশনে ৩ হাজার ৭৯৪টি এবং ওমানের মাসকাট স্টেশনে ২ হাজার ৫৭৩টি আবেদন পাওয়া গেছে। অস্ট্রেলিয়ার ক্যানবেরা ও সিডনি স্টেশনে আবেদন এসেছে ১ হাজার ৪৫৯টি।

জাপানের টোকিও স্টেশনে ৩৬৫টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে ২০৮টির বায়োমেট্রিক গ্রহণ করা হয়েছে। মালদ্বীপের মালে স্টেশনে ৩২৮টি এবং দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া স্টেশনে ১৩৯টি আবেদন এসেছে। মালয়েশিয়া থেকেও দুই হাজারের বেশি প্রবাসী আবেদন করেছেন।

ইসির ২৭ আগস্ট পর্যন্ত হিসাব অনুযায়ী, ১৪টি দেশের ২৪টি স্টেশনে প্রবাসীদের ভোটার নিবন্ধন ও এনআইডি দেওয়ার কার্যক্রমের তথ্য রয়েছে। সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের স্টেশনগুলোতেই মোট আবেদনের বড় অংশ এসেছে।

প্রবাসীদের দেশে না ফিরেই ভোটার নিবন্ধন ও এনআইডি দেওয়ার উদ্যোগ কার্যকরভাবে শুরু হয় ২০১৯ সালে। ওই বছরের ৫ নভেম্বর মালয়েশিয়ায় অনলাইনে ভোটার নিবন্ধন ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র দেওয়ার কার্যক্রম উদ্বোধন করা হয়। পরে সংযুক্ত আরব আমিরাতে এ কার্যক্রম শুরু হয়।

এরপর ধাপে ধাপে বিভিন্ন দেশে এ কার্যক্রম সম্প্রসারিত হয়। ২০২৬ সালের মাঝামাঝি সময়ে ১৪টি দেশের ২৪টি স্টেশনে প্রবাসীদের ভোটার নিবন্ধন ও এনআইডি সেবা দেওয়া হচ্ছিল।

এদিকে, প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম আরও বিস্তৃত করতে নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন, সিঙ্গাপুর ও বাহরাইনকে নতুন করে যুক্ত করার উদ্যোগ নেয় ইসি। এর মধ্যে ৪ আগস্ট সিঙ্গাপুরে আনুষ্ঠানিকভাবে ভোটার নিবন্ধন ও এনআইডি সেবা চালু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT