1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
বিমানবন্দর থার্ড টার্মিনালে সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত - দৈনিক প্রথম ডাক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

বিমানবন্দর থার্ড টার্মিনালে সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৬ বার দেখা হয়েছে
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ফটো

নিজস্ব প্রতিবেদক || রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে এলাকায় সড়ক দুঘটনায় বিমানবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন।

সোমবার (​৩১ আগস্ট) রাত ১০টা ২০ মিনিটের দিকে নিয়মিত ডিউটি পালনের সময় তাদের বহনকারী পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে থার্ড টার্মিনালের দ্বিতীয় তলার ফ্লাইওভার থেকে নিচে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি উদ দৌলা চৌধুরী সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর তিন সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মারা যাওয়ারা হলেন- ওয়ারেন্ট অফিসার মাহমুদ, করপোরাল পিয়াস/মনিরুজ্জামান এবং এলএসি (ল্যান্স করপোরাল) জুবাইদুল। আহত করপোরাল সিফাত (আবু সাঈদ), করপোরাল মাহবুব, এলএসি আহাদ এবং সিনিয়র অফিসার আবুল খায়েরকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT