1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার দেখা হয়েছে
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক || বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ। ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর দীর্ঘ প্রায় ১৮ মাস কারাবন্দী থাকার পর জামিনে মুক্তি পান তিনি।

২০০৭ সালের ৭ মার্চ তৎকালীন রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে ঢাকার ক্যান্টনমেন্টের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে কারাগারে পাঠানো হয়। কারাবন্দী অবস্থায় তিনি শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন বলে বিএনপির পক্ষ থেকে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসা হচ্ছে।

গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়। দীর্ঘ কারাবাসের পর এসব মামলায় জামিন পেয়ে ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর তিনি কারাগার থেকে মুক্তি লাভ করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তিনি ইংল্যান্ডে যান।

দীর্ঘ প্রবাসজীবন শেষে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর তারেক রহমান বাংলাদেশে ফিরে আসেন। তার দেশে ফেরাকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

এরপর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করে। বর্তমানে দলটির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্র পরিচালনা করছেন।

কারামুক্তি দিবস উপলক্ষে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT