1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
জাপান সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন যারা - দৈনিক প্রথম ডাক
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

জাপান সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন যারা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে
প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক || চার দিনের সরকারি সফরে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রবিবার (২৫ অক্টোবর) রাতে জাপানের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে তার।

সফরসূচি অনুযায়ী, আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত জাপানে অবস্থান করবেন প্রধানমন্ত্রী। এ সফরে তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান ছাড়াও সরকারের কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও ঊর্ধ্বতন কর্মকর্তা সফরসঙ্গী হিসেবে থাকছেন।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

এছাড়া সফরে যাচ্ছেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মো. শাকিরুল ইসলাম খানসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীদের সমন্বয়ে গঠিত মিডিয়া টিম।

প্রধানমন্ত্রীর এ সফরে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পাবে।

বিশেষ করে মেট্রোরেলসহ চলমান অবকাঠামো প্রকল্পের ব্যয় ও ঋণের সুদের হার কমানোর বিষয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দুই দেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব বাড়ানো এবং জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করার বিষয়েও আলোচনা হবে।

সফরকালে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে অংশ নেবেন তারেক রহমান। এছাড়া দেশটির বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক, শিল্প ও জ্বালানি স্থাপনা পরিদর্শন এবং বাংলাদেশ-জাপান অর্থনৈতিক ফোরামে মূল বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT