1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
আবারো শেয়ার কিনবেন সালভো কেমিক্যালের এমডি - দৈনিক প্রথম ডাক
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

আবারো শেয়ার কিনবেন সালভো কেমিক্যালের এমডি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি সালভো কেমিক্যাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. সালাম ওবায়দুল করিম আবারো শেয়ার ক্রয় করার ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, সালভো কেমিক্যাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সালাম ওবায়দুল করিম। তিনি কোম্পানির ৭ লাখ শেয়ার কেনার আগ্রহ প্রকাশ করেছেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পাবলিক মার্কেটে উল্লিখিত পরিমাণ ক্রয় সম্পন্ন করবেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক।

এর আগে গত ৯ ডিসেম্বর মো. সালাম ওবায়দুল করিম কোম্পানির ৪ লাখ ৫০ হাজার শেয়ার কেনার ঘোষণা দেন।

তার আগে গত ১৮ নভেম্বর মো. সালাম ওবায়দুল করিম সালভো কেমিক্যালের ৩ লাখ ৩৩ হাজার শেয়ার কেনার ঘোষণা দিয়েছিলেন।

সালভো কেমিক্যাল লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০১১ সালে। ‘বি’ ক্যাটাগরির এ কোম্পানির পরিশোধিত মূলধন ৬৫ কোটি ২ লাখ ৩০ হাজার টাকা। সে হিসাবে কোম্পানির মোট শেয়ার সংখ্যা ৬ কোটি ৫০ লাখ ২২ হাজার ৭৩৯টি। সর্বশেষ ২০২৫ সালের ৩০ অক্টোবর পর্যন্ত কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের হাতে ২৫.১৮ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৯.১৮ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৬৫.৬৪ শতাংশ শেয়ার রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT