1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ডিএসইর ইনফরমেশন হেল্প ডেস্ক উদ্বোধন - দৈনিক প্রথম ডাক
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

ডিএসইর ইনফরমেশন হেল্প ডেস্ক উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || তথ্য সেবা আরো সহজ ও কার্যকর করার লক্ষ্যে ইনফরমেশন হেল্প ডেস্ক স্থাপন করছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টায় ডিএসইতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

ডিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উদ্বোধন করেন ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আছাদুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন ডিএসইর প্রধান প্রযুক্তি কর্মকর্তা ড. আসিফুর রহমান, প্রধান আর্থিক কর্মকর্তা মো. ছামিউল ইসলাম, প্রধান রেগুলেটরি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম ভূইয়াসহ ডিএসইর কর্মকর্তারা।

উদ্বোধন অনুষ্ঠানে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আছাদুর রহমান বলেন, “ইনফরমেশন হেল্প ডেস্কের মাধ্যমে পুঁজিবাজার সংশ্লিষ্ট তথ্য প্রদান আরো সহজ হবে এবং বিনিয়োগকারী ও অন্যান্য অংশীজনদের বিভিন্ন জিজ্ঞাসার দ্রুত ও কার্যকর সমাধান নিশ্চিত করা সম্ভব হবে।এর ফলে ডিএসইর সেবার মান আরো গ্রাহকবান্ধব ও স্বচ্ছ হবে।”

তিনি আশা প্রকাশ করেন, “এই হেল্প ডেস্ক ডিএসইর বাজার অংশগ্রহণকারীদের আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পুঁজিবাজার সংক্রান্ত সব ধরনের তথ্যের জন্য যোগাযোগের নম্বর +৮৮-০২-৪১০৪০১৮৯, ০৯৬৬৬৭০২০৭০।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT