1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
দীর্ঘ নীরবতার পর পপির দুঃখ প্রকাশ - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

দীর্ঘ নীরবতার পর পপির দুঃখ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২০ বার দেখা হয়েছে
চিত্রনায়িকা পপি

নিজস্ব প্রতিবেদক || অভিনয় থেকে হঠাৎ হারিয়ে যাওয়া নায়িকা পপি অবশেষে নীরবতা ভাঙলেন। জন্মদিনে নিজের অসমাপ্ত সিনেমা ও নির্মাতাদের প্রতি দুঃখ প্রকাশ করে ক্ষমাও চাইলেন তিনি।

পাঁচ বছরেরও বেশি সময় ধরে অভিনয় থেকে দূরে পপি। সর্বশেষ ২০২২ সালে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে একটি ভিডিওবার্তায় তাকে দেখা গিয়েছিল। এরপর থেকেও তিনি ছিলেন ধরাছোঁয়ার বাইরে। এ বছরের শুরুতে পারিবারিক দ্বন্দ্বের কারণে বিয়ে ও সন্তান নিয়ে প্রকাশ্যে আসেন তিনি। তখন নির্মাতাদের অনেকে আশাবাদী হয়েছিলেন, হয়তো আটকে থাকা সিনেমাগুলোর কাজ আবার শুরু করা যাবে। কিন্তু পপি ছিলেন নিশ্চুপ—সিনেমা নিয়ে কোনো মন্তব্য করেননি।

অবশেষে নীরবতা ভেঙেছেন এই চিত্রনায়িকা। জন্মদিনে (১০ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি নিজের অসমাপ্ত কাজগুলো নিয়ে সরাসরি কথা বলেন। পপি বলেন, “দুটি নয়, আমার আরো কয়েকটি সিনেমা আটকে আছে। এর জন্য মন থেকে আন্তরিকভাবে দুঃখিত। আমার কারণে নির্মাতারা বিপাকে পড়েছেন।কিন্তু জীবনের সব সিদ্ধান্ত সব সময় নিজের হাতে থাকে না। মনের অজান্তে কিংবা পরিস্থিতির কারণে এই গ্যাপটা তৈরি হয়েছে।”

তিনি আরো বলেন,“ইচ্ছাকৃতভাবে কাজগুলো আটকে যায়নি। আমি কাউকে কোনো দিন বিপদে ফেলিনি, কারো ক্ষতি করিনি। ইচ্ছে আছে, যদি সুযোগ মেলে, অসমাপ্ত কাজগুলো শেষ করে দেব। না হলে নির্মাতাদের কাছে ক্ষমা চাওয়া ছাড়া আর কিছু করার নেই। তারা যেন ভুল না বোঝেন, আমাকে যেন মাফ করে দেন।”

এদিকে অভিনয়ে ফেরার সম্ভাবনা খুবই ক্ষীণ বলে জানিয়েছেন পপি। তবে সিনেমা প্রযোজনার প্রতি তার আগ্রহ রয়েছে। অতীতেও প্রযোজক হিসেবে কাজ করেছেন তিনি, যদিও নতুন কোনো প্রযোজনার বিষয় এখনো চূড়ান্ত নয়।

পপির আড়ালে চলে যাওয়ার কারণে থমকে আছে ‘ভালোবাসার প্রজাপতি’,‘কাঠগড়ায় শরৎচন্দ্র’সহ বেশ কয়েকটি সিনেমার কাজ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT