1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
সেন্টমার্টিনগামী ‘দ্যা আটলান্টিক ক্রুজ’ জাহাজে আগুন, নিহত ১ - দৈনিক প্রথম ডাক
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

সেন্টমার্টিনগামী ‘দ্যা আটলান্টিক ক্রুজ’ জাহাজে আগুন, নিহত ১

কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ২০৩ বার দেখা হয়েছে
পুড়ে যাওয়া সেন্টমার্টিনগামী পর্যটকবাহী ‘দ্যা আটলান্টিক ক্রুজ’ জাহাজ।

কক্সবাজার প্রতিনিধি || কক্সবাজারের বাঁকখালী নদীতে সেন্টমার্টিনগামী পর্যটকবাহী ‘দ্যা আটলান্টিক ক্রুজ’ জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় নূর কামাল নামে জাহাজের এক কর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৭টার দিকে শহরের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কক্সবাজারের উপ-পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন দৈনিক প্রথম ডাককে বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত নূর কামাল (২৫) টেকনাফ দমদমিয়া বিজিবি ক্যাম্প এলাকার মোহাম্মদ ইলিয়াসের ছেলে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কক্সবাজারের উপ-পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন বলেন, “সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও বেলা ১১টার পরও পুরোপুরি নির্বাপণ সম্ভব হয়নি। জ্বলন্ত জাহাজ থেকে নূর কামাল নামে জাহাজের এক কর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে।”

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন বলেন, “সেন্টমার্টিনগামী জাহাজে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।”

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান বলেন, “সকাল সাড়ে ৬টার দিকে সেন্টমার্টিনগামী একটি জাহাজ বিআইডব্লিউটিএ ঘাটে নোঙর করা অবস্থায় ছিল। সেন্টমার্টিনের যাত্রী তোলার জন্য জাহাজগুলো সাধারণত এখানেই নোঙর করে থাকে। নোঙর করা অবস্থায় জাহাজটিতে হঠাৎ ধোঁয়া দেখা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ড সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।”

তিনি আরো বলেন, “আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা নির্ণয়ের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। এই কমিটিতে ফায়ার সার্ভিস, নৌপরিবহন অধিদপ্তর, কোস্ট গার্ড ও বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের প্রতিনিধিরা থাকবেন। আজ (শনিবার) বিকেলে সংশ্লিষ্টদের নিয়ে একটি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হবে। পাশাপাশি সেন্টমার্টিনগামী সব জাহাজের ফিটনেস পুনরায় পর্যালোচনা করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সেন্ট মার্টিন পর্যটকবাহী জাহাজ মালিকদের সংগঠন ‘সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (স্কোয়াব)-এর সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, “শনিবার সকাল ৭টার দিকে পর্যটক নিতে ঘাটে পৌঁছায় ‘দ্যা আটলান্টিক ক্রুজ’। সেসময় হঠাৎ জাহাজের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। অল্প সময়ের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT