1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
দিপু হত্যায় নেতৃত্ব দেওয়া আরাফাত গ্রেপ্তার - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

দিপু হত্যায় নেতৃত্ব দেওয়া আরাফাত গ্রেপ্তার

ময়মনসিংহ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ১৮৯ বার দেখা হয়েছে
ইয়াছিন আরাফাত (মাঝে)

ময়মনসিংহ প্রতিনিধি || ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাসকে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনায় নেতৃত্ব দেওয়া ইয়াছিন আরাফাতকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৭ জানুয়ারি) বিকেলে ঢাকার ডেমরা থানাধীন সারুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ জেলা পুলিশ।

গ্রেপ্তার আরাফাত ভালুকার দক্ষিণ হবিরবাড়ি এলাকার গাজী মিয়ার ছেলে। তিনি পার্শ্ববর্তী কাশর এলাকার শেখবাড়ী মসজিদের ইমাম এবং মদিনা তাহফিজুল কুরআন মাদ্রাসার শিক্ষক।

পুলিশ সূত্র জানায়, দীপুকে হত্যা ও তার লাশ পোড়ানোর ঘটনায় অন্যদের সঙ্গে আরাফতও নেতৃত্ব দেন।

ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মামুন জানান, গত বছরের ১৮ ডিসেম্বর দীপুকে হত্যার পর আরাফাত আত্মগোপনে চলে যায়। গত ১২ দিন তিনি ঢাকার ডেমরা থানাধীন সারুলিয়া এলাকার বিভিন্ন মাদ্রাসায় অবস্থান করেন। আত্মগোপনের অংশ হিসেবে তিনি সুফফা মাদ্রাসায় শিক্ষকতার জন্য যোগদান করেন।

তিনি আরো জানান, দিপু হত্যা মামলায় এখন পর্যন্ত ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ১৮ জন আসামিকে রিমান্ড শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের রিমান্ডে আনার প্রক্রিয়া চলমান। ৯ জন আসামি ১৬৪ ধারায় বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT