1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
যুবকের বিরুদ্ধে ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, মামলা - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

যুবকের বিরুদ্ধে ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, মামলা

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১৩৫ বার দেখা হয়েছে
ভুক্তভোগী এক শিক্ষার্থী।

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || পটুয়াখালীর বাউফলে অনিক (২০) নামে এক যুবকের বিরুদ্ধে একই সঙ্গে দুই স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে শনিবার (১০ জানুয়ারি) রাতে থানায় মামলা করেছেন ভুক্তভোগীরা।

অভিযুক্ত অনিক উপজেলার মদনপুরা ইউনিয়নের খলিলুর রহমান ওরফে খোকনের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, দুই শিক্ষার্থীর মধ্যে একজন অনিকের বান্ধবী। গত বৃহস্পতিবার সকাল ৯টার দিকে অনিক তার বান্ধবীকে বাসায় ডাকেন। ওই মেয়ে তার অপর এক সহপাঠীকে নিয়ে অনিকের বাসায় যান। এসময় বাসায় অনিক ছাড়া কেউ ছিলেন না।

সেখানে অনিক দুই মেয়েকে ধর্ষণ করেন। চিৎকার দিলে দুজনকেই মেরে ফেলার হুমকি দেন তিনি। ঘটনার পর থেকে অনিক পলাতক।

দুই শিক্ষার্থী জানায়, বাসায় যাওয়ার পর অনিক তাদের অনেক ভয়ভীতি দেখায় এবং মেরে ফেলার হুমকি দেয়। এমনকি তাদের মারধরে চেষ্টা করে। তাই তারা প্রাণ ভয়ে কোনো শব্দ করেননি। প্রথমে অনিক তার বান্ধবীকে ধর্ষণ করেন। পরে বান্ধবীর সহপাঠীকে ধর্ষণ করেন।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছিদ্দিকুর রহমান বলেন, ‍“দুই শিক্ষার্থী থানায় অভিযোগ করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT