1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
সিরাজগঞ্জে শিয়ালের কামড়ে নারীসহ আহত ৫ - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

সিরাজগঞ্জে শিয়ালের কামড়ে নারীসহ আহত ৫

সাব্বির মির্জা, সিরাজগঞ্জ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ৩১৭ বার দেখা হয়েছে

সাব্বির মির্জা, সিরাজগঞ্জ || সিরাজগঞ্জের তাড়াশে পাগলা শিয়ালের কামড়ে নারীসহ পাঁচজনকে আহত। আহতদের তাড়াশ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে তাড়াশ পৌর এলাকার মহুরি অফিস চত্বর ও হাসপাতাল গেট এলাকায় এ ঘটনা ঘটে।

শিয়ালের কামড়ে আহতরা হলেন তাড়াশ দক্ষিণ পাড়ার ইব্রাহিম হোসেন (৫২), নুরে আলম (৫৬), তাড়াশ পৌর এলাকার হাসপাতাল গেট এলাকার পায়েল খাতুন (১৯), মরিয়ম বেগম (২৬) ও ভাদাস গ্রামের মোক্তার হোসেন (৪০)।

স্থানীয়রা জানায়, সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় একটি পাগলা শিয়াল দৌড়ে বিয়ে বাড়ির অনুষ্ঠানে গিয়ে ৩জনকে কামড়ে আহত করে। পরে মঙ্গলবার সকালে একই শিয়াল হাসপাতাল গেট এলাকায় জনসম্মুখে ২ জন পথচারীকে কামড় দেয়।

এসময় স্থানীয় লোকজন লাঠিসোটা নিয়ে ধাওয়া দিয়ে পাগলা শিয়ালকে পিটিয়ে হত্যা করে।

তাড়াশ হাসপাতালের জরুরি বিভাগের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার কাজলী খাতুন জানায়, পাগলা শিয়ালের কামড়ে আহত নারীসহ ৫ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT