1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
মা-বাবাকে জীবিত কবর দেওয়ার চেষ্টা, দুই ছেলে গ্রেপ্তার - দৈনিক প্রথম ডাক
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

মা-বাবাকে জীবিত কবর দেওয়ার চেষ্টা, দুই ছেলে গ্রেপ্তার

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ২২৩ বার দেখা হয়েছে
অভিযুক্ত রাসেল মোল্লা ও রানা মোল্লা।

গোপালগঞ্জ প্রতিনিধি || গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি বিক্রির টাকা না দেওয়ায় মা-বাবাকে মারধর করে উঠানে জীবিত কবর দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

গত রবিবার (১১ জানুয়ারি) রাতে উপজেলার মহেশপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। তবে, বিষয়টি জানাজানি হয় আজ বুধবার।

অভিযুক্তরা হলেন- রাসেল মোল্লা ও রানা মোল্লা। তারা ওই গ্রামের বাসিন্দা সত্তার মোল্লার ছেলে। এ ঘটনায় সত্তার মোল্লা সোমবার দুপুরে কাশিয়ানী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, জমি বিক্রির টাকা ছেলেদের দিতে অস্বীকৃতি জানালে রবিবার রাতে রাসেল ও রানা সত্তার মোল্লা ও তার স্ত্রীকে মারধর করেন। একপর্যায়ে উঠানে মাটি খুঁড়ে তাদের জীবিত কবর দেওয়ার চেষ্টা করা হয়। এ সময় তাদের ডাক-চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে স্বামী-স্ত্রী প্রাণে রক্ষা পান।

প্রতিবেশী আক্কাস ভূঁইয়া জানান, সত্তার মোল্লার ছয় সন্তান রয়েছেন। এর মধ্যে, বড় ছেলে রাসেল ও মেজ ছেলে রানা দীর্ঘদিন ধরে সম্পত্তির লোভে মা-বাবাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করছিলেন। রবিবার রাতে তাদের জীবিত কবর দেওয়ার চেষ্টা করা হয়।

কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT