1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
সুবিধা বাড়িয়ে সি অ্যান্ড এফ এজেন্ট লাইসেন্সিং বিধিমালা জারি - দৈনিক প্রথম ডাক
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

সুবিধা বাড়িয়ে সি অ্যান্ড এফ এজেন্ট লাইসেন্সিং বিধিমালা জারি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ২৫৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || প্রতিযোগিতামূলক পরিবেশে আমদানি ও রপ্তানিকারকদের জন্য সেবার মান বৃদ্ধির লক্ষ্যে কিছু সুবিধা বাড়িয়ে সি অ্যান্ড এফ এজেন্ট লাইসেন্সিং (সি অ্যান্ড এফ) বিধিমালা জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বুধবার (১৪ জানুয়ারি) এনবিআর থেকে এই তথ্য পাওয়া গেছে। তথ্যমতে, নতুন বিধিমালায় সবচেয়ে বড় সুবিধার মধ্যে রয়েছে, কোনো স্থল কাস্টমস স্টেশন বন্ধ হলে অধিক্ষেত্র সংযোজনের সুযোগ থাকবে সি অ্যান্ড এফ এজেন্টের।

এনবিআর জানিয়েছে, আগে সি অ্যান্ড এফ এজেন্ট লাইসেন্স দেওয়ার জন্য কোনো স্বতন্ত্র বিধিমালা ছিল না। ২০২০ সালের বিধিমালা অনুযায়ী সি অ্যান্ড এফ এজেন্ট লাইসেন্স ইস্যু করা হতো। তবে এই কার্যক্রম আরো সহজ ও যুগোপযোগী করার লক্ষ্যে স্বতন্ত্র এজেন্ট লাইসেন্সিং বিধিমালা ২০২৬ প্রণয়ন করে সম্প্রতি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নতুন বিধিমালার উল্লেখযোগ্য দিকগুলোর মধ্যে রয়েছে, কাস্টমস স্টেশনভিত্তিক সি অ্যান্ড এফ এজেন্ট লাইসেন্সের সংখ্যা নির্ধারণের জন্য আগের মতো জাতীয় রাজস্ব বোর্ড থেকে পূর্বানুমোদন নেওয়ার আবশ্যকতা নেই। পরীক্ষায় উত্তীর্ণ ও যোগ্য বিবেচিত সব প্রার্থী সি অ্যান্ড এফ এজেন্ট লাইসেন্স নিতে পারবে; নিয়মিত পরীক্ষা নিয়ে লাইসেন্স দেওয়ার প্রক্রিয়াটি প্রতি বছর একটি নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোনো স্থল কাস্টমস স্টেশন বন্ধ ঘোষণা হলে ওই স্টেশনের অনুকূলে ইস্যু করা সি অ্যান্ড এফ এজেন্ট লাইসেন্সের কার্যকারিতা আগের মতো বাতিল করা হবে না। অধিক্ষেত্র সংযোজনের মাধ্যমে সি অ্যান্ড এফ এজেন্ট লাইসেন্সধারী অন্য যেকোনো সচল কাস্টমস স্টেশনে ক্লিয়ারিং এবং ফরোয়ার্ডিং-সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করার সুযোগ পাবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT