1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
‘বি’ ক্যাটাগরিতে উন্নীত পেনিনসুলা চিটাগাং - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

‘বি’ ক্যাটাগরিতে উন্নীত পেনিনসুলা চিটাগাং

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ৬৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || পুঁজিবাজারে ভ্রমণ ও অবকাশ খাতে তালিকাভুক্ত কোম্পানি দ্য পেনিনসুলা চিটাগাং পিএলসির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত অর্থ বছরে কোম্পানিটির পরিচালনা পর্ষদ সাধারণ বিনিয়োগকারীদের ০.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। এ লভ্যাংশ দেওয়া কোম্পানিটিকে ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। সোমবার থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করছে।

তবে ক্যাটাগরি পরিবর্তনের কারণে আগামী ৭ কার্যদিবসের মধ্যে কোম্পানিটিকে ঋণ সুবিধা দিতে ব্রোকার হাউজ এবং মার্চেন্ট ব্যাংককে নিষেধ করেছে ডিএসই ও সিএসই, যেটা আজ থেকে কার্যকর হবে।

দ্য পেনিনসুলা চিটাগং পিএলসি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০১৪ সালে। কোম্পানির মোট পরিশোধিত মূলধন ১১৮ কোটি ৬৬ লাখ ৭০ হাজার টাকা। সে হিসাবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১১ কোটি ৮৬ লাখ ৬৬ হাজার ৮০০টি। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানির উদ্যোক্তাদের হাতে ৫৬.৮৬ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৬.১৬ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ০.০৭ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৩৬.৯১ শতাংশ শেয়ার আছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT