1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
দুই স্টক এক্সচেঞ্জ একীভূতকরণে অর্থ উপদেষ্টার নেতৃত্বে বৈঠক আজ - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

দুই স্টক এক্সচেঞ্জ একীভূতকরণে অর্থ উপদেষ্টার নেতৃত্বে বৈঠক আজ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ১৯৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই) একীভূত করে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এ বিষয়ে বুধবার (২৮ জানুয়ারি) অর্থ উপদেষ্টার নেতৃত্বে অর্থ মন্ত্রণালয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তবে বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। রাজনৈতিক সরকারের সিদ্ধান্ত ও সময়ের ওপর নির্ভর করেই এই উদ্যোগের ভবিষ্যৎ নির্ধারিত হবে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকে দুই স্টক এক্সচেঞ্জ একীভূতকরণের পাশাপাশি আরো দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে। এগুলো হলো—ইলেকট্রনিক পদ্ধতিতে শেয়ার সংরক্ষণকারী প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) শেয়ারবাজারে তালিকাভুক্ত করা এবং সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেডকে (সিসিবিএল) ঢাকা স্টক এক্সচেঞ্জের একটি সাবসিডিয়ারি কোম্পানিতে রূপান্তর করা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার বেলা ১১টায় অনুষ্ঠেয় বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বা তার প্রতিনিধি, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান, ডিএসই ও সিএসইর চেয়ারম্যান, সিডিবিএল ও সিসিবিএলের চেয়ারম্যান এবং আইসিবির ব্যবস্থাপনা পরিচালক উপস্থিত থাকবেন।

বাজার সংশ্লিষ্টদের মতে, দীর্ঘদিন ধরেই দুই স্টক এক্সচেঞ্জ একীভূত করার দাবি রয়েছে। তবে তুলনামূলকভাবে সিএসই পিছিয়ে থাকায় ডিএসইর অনেক অংশীজন এ বিষয়ে এখনো পুরোপুরি ইতিবাচক নন। এছাড়া, ডিএসইর কৌশলগত বিনিয়োগকারী হিসেবে চীনের শেনঝেন ও সাংহাই স্টক এক্সচেঞ্জ যুক্ত থাকায় তাদের সম্মতিও গুরুত্বপূর্ণ।

বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম গণমাধ্যমকে বলেন, “বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা অর্থ উপদেষ্টার নেতৃত্বে অর্থ মন্ত্রণালয়ের বৈঠকে যোগ দেবেন।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT