1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
নারায়ণগঞ্জে সড়কে নির্বাচনি ক্যাম্প করায় দুই প্রার্থীকে জরিমানা - দৈনিক প্রথম ডাক
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

নারায়ণগঞ্জে সড়কে নির্বাচনি ক্যাম্প করায় দুই প্রার্থীকে জরিমানা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ১২১ বার দেখা হয়েছে
মঙ্গলবার দুপুরে এনসিপির শাপলা কলি প্রতীক ও স্বতন্ত্র প্রার্থী হরিণ প্রতীকের প্রতিনিধিরা সড়কের ওপর নির্বাচনি ক্যাম্প বসালে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের জরিমানা করা হয়।

নারায়ণগঞ্জ প্রতিনিধি || নারায়ণগঞ্জ-৪ আসনের ফতুল্লার পঞ্চবটী মোড়ে সড়কের ওপর নির্বাচনি ক্যাম্প স্থাপনের দায়ে এনসিপি প্রার্থী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন এবং স্বতন্ত্র প্রার্থী মো. শাহ আলমের দুই প্রতিনিধিকে জরিমানা করা হয়।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে এনসিপির শাপলা কলি প্রতীক ও স্বতন্ত্র প্রার্থী হরিণ প্রতীকের প্রতিনিধিরা সড়কের ওপর নির্বাচনি ক্যাম্প বসালে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের জরিমানা করা হয়।

এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহরিয়ার পারভেজ ঘটনাস্থল পরিদর্শনে যান। অভিযোগের সত্যতা পাওয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে উভয় প্রার্থীর প্রতিনিধিকে পৃথক ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর ১৩(ঘ) ধারা লঙ্ঘনের কারণে বিধিমালার ২৭ ধারা অনুযায়ী এই জরিমানা আদায় করা হয়েছে।

তিনি আরো বলেন, প্রার্থীদের প্রতিনিধিরা তাৎক্ষণিকভাবে নির্বাচনি ক্যাম্প অপসারণ কার্যক্রম শুরু করেন। ভবিষ্যতে নির্বাচনি আচরণবিধি যথাযথভাবে অনুসরণের জন্য তাদের সতর্কও করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT