1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
আ. লীগের সাধারণ নেতাকর্মী আমাদের কাছে নিরাপদ: রাশেদ খান - দৈনিক প্রথম ডাক
রবিবার, ১০ মে ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

আ. লীগের সাধারণ নেতাকর্মী আমাদের কাছে নিরাপদ: রাশেদ খান

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ১২৪ বার দেখা হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধি || আওয়ামী লীগের নেতাকর্মীদের অভয় দিয়ে ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী রাশেদ খান বলেছেন, ‌‌‌আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীরা আমাদের কাছে শতভাগ নিরাপদ।

বুধবার (২৮ জানুয়ারি) বিকালে উপজেলার সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে নির্বাচনি সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাশেদ খান বলেন, ‘‘সাধারণ মেহনতি মানুষের আস্থার নাম জনাব তারেক রহমান। তিনি আমাকে মনোনয়ন দিয়েছেন। ধানের শীষ প্রতীক আপনাদের আমানত। বিএনপিকে নিয়ে অতীতে নানা চক্রান্ত হয়েছে, এখনো চক্রান্ত চলছে। ঝিনাইদহ-৪ আসনেও চক্রান্ত চলছে। চক্রান্ত করে বিএনপিকে থামানো যাবে না। ঝিনাইদহ-৪ বিএনপির আসন।’’

‘‘গত ৫ আগস্টের পর এই আসনের সাধারণ নেতাকর্মীদের উপর জুলুম করা হয়েছে। কারা জুলুম করেছিল, যারা ভেবেছিল ভোট হয়ে যাওয়ার আগেই এমপি হয়ে গিয়েছি। যারা চেয়ারম্যান-মেম্বার ছিল তাদের কাছ থেকে লাখ লাখ টাকা চাঁদা নিয়েছে। ঝিনাইদহ-৪ আসনে কোনো চাদাবাজি, দখলবাজি চলবে না। আজ আওয়ামী লীগের চেয়ারম্যানরা কেন বাড়িঘর ছাড়া একটু খোঁজ নেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে কারা মামলা দিয়েছে খোঁজ নেন। আমার ঝিনাইদহ সদর উপজেলায় জন্ম। আজ কতিপয় দুর্বৃত্ত আমাকে বলছে বহিরাগত। আমি কি বহিরাগত? জাতীয় পর্যায়ে রাজনীতি করলে যে কোনো জায়গা থেকে নির্বাচন করা যায়।’’

নির্বাচনি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম, ইসরাইল হোসেন জীবন, তবিবুর রহমান মিনিসহ অন্যান্যরা।

এর আগে দুপুর থেকে বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা জনসভাস্থলে আসতে থাকেন। সভা শেষে শহরে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT