1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
কক্সবাজার সৈকতে প্যারাসেইলিংকালে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু - দৈনিক প্রথম ডাক
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
নোয়াখালীতে সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের বৃক্ষরোপন কর্মসূচী উদ্ভোধন দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিলল ব্যবসায়ীর অর্ধগলিত লাশ কুষ্টিয়া-১ আসনের এমপির হোয়াটসঅ্যাপ হ্যাক, আর্থিক লেনদেন না করার আহ্বান সিলেট-জাফলং রেলপথের সম্ভাব্যতা সমীক্ষা চূড়ান্ত এক মাসে গণতন্ত্র শক্তিশালী হলে সাম্প্রদায়িক সম্প্রীতিও শক্তিশালী হবে: নাহিদ ইসলাম ৮০ পেরিয়ে কিংবদন্তি খুরশীদ আলম কীর্তন শেষে ফেরার পথে নৌকাডুবিতে একজনের মৃত্যু গোরস্থানে চাঁদা বকেয়া থাকায় আটকে গেল নাসির উদ্দিনের দাফন নির্মাণাধীন সেপটিক ট্যাংকের দেয়াল ধসে শ্রমিক নিহত কালিন্দী নদীতে নিখোঁজ জেলের মরদেহ মিলল ইছামতীতে

কক্সবাজার সৈকতে প্যারাসেইলিংকালে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ১ বার দেখা হয়েছে

কক্সবাজার প্রতিনিধি || কক্সবাজার সমুদ্র সৈকতে প্যারাসেইলিংকালে সাগরে ছিটকে পড়ে শৌভিক রায় নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। তিনি খুলনা থেকে কক্সবাজার বেড়াতে এসেছিলেন।

শনিবার (১ আগস্ট) দুপুরে কক্সবাজার মেরিনড্রাইভ সড়কের দরিয়ানগর এলাকায় ফরিদ নামের এক ব্যক্তির মালিকানাধীন প্যারাসেইলিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

সৈকতে দায়িত্বে থাকা কক্সবাজার জেলা প্রশাসনের বিচ কর্মীদের সুপারভাইজার মাহবুব আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, খুলনা থেকে ৯ জনের একটি দল কক্সবাজার ভ্রমণে এসে কলাতলীর ওশান ভিউ প্যারাডাইস নামের এক হোটেলে উঠেছিলেন। শনিবার দুপুরে দরিয়ানগরে প্যারাসেইলিং করতে গিয়ে রশি ছিঁড়ে সাগরের পানিতে ছিটকে পড়েন এক পর্যটক। তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিকেল সাড়ে ৪টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত পর্যটকের মরদেহ হাসপাতালে ছিল। শৌভিক রায়ের সঙ্গে আসা বন্ধুরা এবং প্রশাসনের কর্মকর্তারা এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে অনাগ্রহী ছিলেন।

ফরিদ আহমদের মালিকানাধীন দরিয়ানগরের প্যারাসেইলিংয়ে গত ২ বছরের অন্তত ১০ পর্যটক নানাভাবে আহত হন। অভিযোগ রয়েছে, যারা প্যারাসেইলিং পরিচালনা করছেন, তাদের মধ্যে অনেকেই অদক্ষ। তারা মানছেন না প্রশাসনের নির্দেশনা ও শর্ত।

২০২৪ সালের জানুয়ারিতে ওই ব্যক্তির মালিকানাধীন প্যারাসেইলিংয়ে দুর্ঘটনায় শিকার হয়েছেন কয়েকজন পর্যটক। নিরাপত্তা ঝুঁকি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে গণমাধ্যমে। এর জের ধরে প্যারাসেইলিং পরিচালনা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দেয় প্রশাসন। কিন্তু, রহস্যজনক কারণে এক মাস পর আবারও চালু করা হয়। গত এপ্রিল মাসেও এক পর্যটক আহত হন একই প্যারাসেইলিংয়ে।

এ ব্যাপারে পর্যটন শাখার দায়িত্বে থাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুর রহমান সায়েমকে কল দেওয়া হলে তার সাড়া পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT