1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
কিশোরী ফুটবলার বনফুলের ওপর হামলা, বাবা-ছেলে গ্রেপ্তার - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

কিশোরী ফুটবলার বনফুলের ওপর হামলা, বাবা-ছেলে গ্রেপ্তার

সুনামগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৪৫ বার দেখা হয়েছে
বনফুল আক্তার

সুনামগঞ্জ প্রতিনিধি || সুনামগঞ্জের দিরাই উপজেলায় জেলা মহিলা দলের কিশোরী ফুটবলার বনফুল আক্তারের (১২) ওপর হামলার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় বাবা-ছেলেসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুজন হলেন উপজেলার পেরুয়া গ্রামের মৃত আকবর আলীর ছেলে আবুল কালাম (৫০) এবং তার ছেলে বাদশা মিয়া (১৯)।

শুক্রবার (৩১ জুলাই) ভোরে পেরুয়া গ্রামে অনুশীলনের সময় বনফুল আক্তারের ওপর হামলা হয়। অভিযোগ, পূর্ববিরোধের জের ধরে কয়েকজন নারী-পুরুষ তাকে একা পেয়ে এলোপাতাড়ি মারধর করে। পরে স্থানীয় বাসিন্দারা আহত অবস্থায় তাকে উদ্ধার করে দিরাই সরকারি হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় বনফুলের পরিবার দিরাই থানায় লিখিত অভিযোগ দিলে তার ভিত্তিতে মামলা রুজু করা হয়। মামলা দায়েরের পরপরই অভিযান চালিয়ে পুলিশ দুই আসামিকে গ্রেপ্তার করে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, কিশোরী ফুটবলারের ওপর হামলার ঘটনায় মামলা রুজু হয়েছে। দুই আসামিকে গ্রেপ্তারও করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT