1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ফরিদপুরে মোটরসাইকেল-বাইসাইকেলের সংঘর্ষে কৃষকের মৃত্যু - দৈনিক প্রথম ডাক
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
নোয়াখালীতে সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের বৃক্ষরোপন কর্মসূচী উদ্ভোধন দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিলল ব্যবসায়ীর অর্ধগলিত লাশ কুষ্টিয়া-১ আসনের এমপির হোয়াটসঅ্যাপ হ্যাক, আর্থিক লেনদেন না করার আহ্বান সিলেট-জাফলং রেলপথের সম্ভাব্যতা সমীক্ষা চূড়ান্ত এক মাসে গণতন্ত্র শক্তিশালী হলে সাম্প্রদায়িক সম্প্রীতিও শক্তিশালী হবে: নাহিদ ইসলাম ৮০ পেরিয়ে কিংবদন্তি খুরশীদ আলম কীর্তন শেষে ফেরার পথে নৌকাডুবিতে একজনের মৃত্যু গোরস্থানে চাঁদা বকেয়া থাকায় আটকে গেল নাসির উদ্দিনের দাফন নির্মাণাধীন সেপটিক ট্যাংকের দেয়াল ধসে শ্রমিক নিহত কালিন্দী নদীতে নিখোঁজ জেলের মরদেহ মিলল ইছামতীতে

ফরিদপুরে মোটরসাইকেল-বাইসাইকেলের সংঘর্ষে কৃষকের মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ১ বার দেখা হয়েছে

ফরিদপুর প্রতিনিধি || ফরিদপুরের বোয়ালমারীতে বেপরোয়া গতির মোটরসাইকেলের সঙ্গে বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত কৃষক ইলিয়াস শেখ (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার (৩১ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার সোতাশী মোমিন মার্কেট এলাকায় মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পর শনিবার সকাল পৌনে ৭টার দিকে ইলিয়াস শেখ মারা যান।

নিহত ইলিয়াস শেখ উপজেলার বান্দুক গ্রামের বাকু শেখের ছেলে। দুর্ঘটনায় আহত অপরজন হলেন মোটরসাইকেল চালক সোহাগ। তিনি সোতাশী গ্রামের সেলিম মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ইলিয়াস শেখ সাইকেলযোগে বোয়ালমারীর দিকে যাচ্ছিলেন। এ সময় বোয়ালমারীর দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তার সাইকেলকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের পর মোটরসাইকেলটি বাইসাইকেলসহ ইলিয়াস শেখকে কয়েক গজ টেনে নিয়ে যায়। পরে মোটরসাইকেল রাস্তার পাশে খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ইলিয়াস শেখকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলে শনিবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

প্রত্যক্ষদর্শী মো. জাহিদ শেখ অভিযোগ করে বলেন, ‘‘সোহাগ অত্যন্ত বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিল। সে ইলিয়াস শেখকে ধাক্কা দেয়। সোহাগ এলাকায় প্রায়ই দ্রুতগতি ও ঝুঁকিপূর্ণভাবে মোটরসাইকেল চালায়।’’

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান বলেন, দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেল উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT