1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
সাদাপাথরে পর্যটকবাহী ছাড়া সবধরনের নৌ চলাচলে নিষেধাজ্ঞা - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

সাদাপাথরে পর্যটকবাহী ছাড়া সবধরনের নৌ চলাচলে নিষেধাজ্ঞা

সিলেট প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৫ বার দেখা হয়েছে
সিলেটের পর্যটন এলাকা সাদাপাথর

সিলেট প্রতিনিধি || সিলেটের অন্যতম পর্যটনকেন্দ্র সাদাপাথরে পর্যটকবাহী ছাড়া বাকি সবধরনের নৌকা চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। বালু ও পাথর লুট ঠেকাতে এই উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল থেকে মাইকিং করে এই নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ধলাই সেতুর ৫০০ মিটার নিচ থেকে সাদাপাথর পর্যটনকেন্দ্র পর্যন্ত শুধুমাত্র পর্যটকবাহী নৌকা চলাচল করতে পারবে। এই এলাকায় অন্য কোনো নৌকা চলাচল করা সম্পূর্ণ নিষিদ্ধ।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ তার ফেসবুক পেজে এই নির্দেশনার ভিডিও শেয়ার করেছেন।

তিনি জানান, নির্দেশনা ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হয়েছে। যারা এই আদেশ অমান্য করবে, তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ধলাই সেতুর আশপাশে দীর্ঘদিন ধরে বালু লুট হচ্ছিল। এছাড়া সাদাপাথর এলাকা থেকে পাথর লুট করছিল দুর্বৃত্তরা। বালু ও পাথর লুট বন্ধে প্রশান নতুন এ নির্দেশনা জারি করেছে। এর আগে সাদাপাথর লুটের ঘটনায় সারা দেশে তোলপাড় শুরু হয়। প্রশাসন কঠোর অবস্থান নেয়। সাদাপাথর লুটে জড়িত থাকার অভিযোগে উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT