1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
রবিবার থেকে বৃষ্টি বাড়তে পা‌রে - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

রবিবার থেকে বৃষ্টি বাড়তে পা‌রে

বিশেষ প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২১ বার দেখা হয়েছে

বিশেষ প্রতিবেদক || আগামীকাল রবিবার (২১ সেপ্টেম্বর) থেকে ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রবিবার ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের দু’-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, বর্ষা বিদায় নেবে কিছুদিন পর৷ এ সপ্তাহের শেষের দিকে আরেকটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে বৃষ্টি বাড়তে পারে। আগামীকাল রবিবার ও সোমবার ঢাকা বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। এর পর আবার কমতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মৌসুমি বায়ুর সক্রিয়তা অনেকটা কমে গেছে। দেশজুড়ে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হচ্ছে। এতে করে বৃষ্টিহীন অঞ্চলে তাপমাত্রা বেড়ে গরম বেশি অনুভূত হচ্ছে।

গতকাল শুক্রবার দেশের খুলনা, বরিশাল ও সিলেট ছিল প্রায় বৃষ্টিহীন। ঢাকা বিভাগে বৃষ্টি হয়েছে হালকা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT