1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ঝিনাইদহ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত - দৈনিক প্রথম ডাক
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

ঝিনাইদহ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে
ঝিনাইদহে বাংলাদেশ-ভারত সীমান্ত

ঝিনাইদহ প্রতিনিধি || ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের ছোড়া রাবার বুলেটে রুবেল হোসেন (৩১) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।

সোমবার (৩ আগস্ট) রাতে উপজেলার শ্যামকুড় সীমান্তে ঘটনাটি ঘটে। আহত রুবেল শ্যামকুড় মাঠপাড়ার মজিবর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, সোমবার রাতে রুবেল কয়েকজনকে সঙ্গে নিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হাসখালী থানার মাহেন্দ্র ক্যাম্পের বিএসএফের টহলদল তাদের লক্ষ্য করে রাবার বুলেটে ছোড়ে। এতে রুবেল আহত হন। সঙ্গে থাকা লোকজন রুবেলকে উদ্ধার করে প্রথমে জীবননগর ও পরে যশোর মেডিকেলে ভর্তি করে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুল ইসলাম বলেন, ‍“একজন আহত হয়েছেন। তিনি বর্তমানে ঢাকায় আছেন। তার পরিবারের সঙ্গে আমাদের কথা হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT