1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
কুড়িগ্রামে গাঁজা সেবনের অপরাধে ৩ যুবকের কারাদণ্ড - দৈনিক প্রথম ডাক
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
বিমানে কারিগরি ত্রুটির কারণে রোম থেকে ঢাকাগামী ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন গোপালগঞ্জে পাঁচ দিনে আ.লীগের ২০০ নেতাকর্মীর পদত্যাগ না.গঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধদের মধ্যে শিশু মারুফের মৃত্যু যুবদল নেতার ছুরিকাঘাতে আহত শিবিরকর্মীর ৪৮ দিন পর মৃত্যু তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী তনু হত্যা মামলায় ফের গ্রেপ্তার সাবেক সেনা সদস্য হাফিজুর বাড়ির আন্ডারগ্রাউন্ডে চোরাই গরু, যুবদলকর্মী আটক একটানে উঠে এলো ২ হাজার ২০০ ইলিশ, সাড়ে ৪৮ লাখে বিক্রি জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশে ক্যাফে আমাজনের ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন

কুড়িগ্রামে গাঁজা সেবনের অপরাধে ৩ যুবকের কারাদণ্ড

কুড়িগ্রাম প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ১৫ বার দেখা হয়েছে
গাঁজা সেবনরত অবস্থায় তিন যুবককে আটক করে পুলিশ

কুড়িগ্রাম প্রতিনিধি || কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় গাঁজা সেবনের অপরাধে তিনজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের কুটি চন্দ্রখানা গ্রামে অভিযান চালিয়ে তিন যুবককে গাঁজা সেবনরত অবস্থায় আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক তিনজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার উত্তর কুটি চন্দ্রখানা গ্রামের মৃত বিনোদ চন্দ্রের ছেলে চন্দন কুমার (২৮), আজোয়াটারী গ্রামের আমিনুর রহমানের ছেলে আতিকুর রহমান (২৮) ও নাগেশ্বরী উপজেলার পূর্ব শুকাতি গ্রামের খোকন চন্দ্রের ছেলে কৃষ্ণচন্দ্র (২৭)।

ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন বলেন, মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তদের সাজা পরোয়ানা মূলে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT