1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ওয়ালটন হাই-টেকের সঙ্গে ডিজি-টেকের একীভূতকরণে উচ্চ আদালতের অনুমোদন - দৈনিক প্রথম ডাক
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:০১ অপরাহ্ন

ওয়ালটন হাই-টেকের সঙ্গে ডিজি-টেকের একীভূতকরণে উচ্চ আদালতের অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিকস জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সঙ্গে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড একীভূত করতে অনুমোদন দিয়েছে হাইকোর্ট।

বুধবার (১২ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের গত ২৯ জুলাই তারিখে দেওয়া রায় ও আদেশের মাধ্যমে এই অনুমোদন দেওয়া হয়। কোম্পানিটি ১১ আগস্ট আদেশটি পেয়েছে।

একীভূতকরণের ফলে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের প্রোডাক্ট লাইনে যুক্ত হবে ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল ফোন, প্রিন্টেড সার্কিট বোর্ড-পিসিবি, ইলেকট্রিক বাইকের মতো উচ্চ প্রযুক্তিসম্পন্ন অসংখ্য নতুন পণ্যসামগ্রী। ফলে ওয়ালটন হাই-টেকের ব্যবসায়িক সক্ষমতা ব্যাপক বৃদ্ধি পাবে, বাজার পরিধির আরো সম্প্রসারণ ঘটবে। সেইসঙ্গে দেশের ইলেকট্রনিকস ও প্রযুক্তি পণ্য উৎপাদন খাত আরো সমৃদ্ধ হবে। হাই-টেক ও ডিজিটাল পণ্য উৎপাদনের হাব হিসেবে বাংলাদেশে এক নতুন যুগের সূচনা ঘটবে।

এর আগে একীভূতকরণের বিষয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চলতি বছরের মার্চ মাসে অনাপত্তিপত্র দেয়। একীভূতকরণের লক্ষ্যে গত বছর ৩ সেপ্টেম্বর ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি এবং ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্টিজ লিমিটেডের মধ্যে পারস্পরিক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। এই এমওইউ ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ৪৬তম পরিচালনা পর্ষদ সভায় অনুমোদিত হয়।

উল্লেখ্য, পুঁজিবাজারে ২০২০ সালে তালিকাভুক্ত হয় প্রকৌশল খাতের ইলেকট্রনিকস জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। কোম্পানিটি বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT