1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
দুই দিন পেছাল বিসিবি নির্বাচন - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

দুই দিন পেছাল বিসিবি নির্বাচন

খেলাধুলা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৭ বার দেখা হয়েছে

খেলাধুলা প্রতিবেদক || বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৬ অক্টোবর। দুই দিন পিছিয়ে নতুন বিসিবি নির্বাচন তফসিল ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেনকে প্রধান নির্বাচন কমিশনার করে তিন সদস্যের কমিশন গঠন করেছে বিসিবি।

একনজরে বিসিবি নির্বাচনের তফসিল:
২২ সেপ্টেম্বর–খসড়া ভোটার তালিকা প্রকাশ
২৩ সেপ্টেম্বর সকাল ১০ টা-৫টা পর্যন্ত–আপত্তি গ্রহণ
২৪ সেপ্টেম্বর-আপত্তি উপর শুনানি
২৫ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৪টা–চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
২৬-২৭ সেপ্টেম্বর–মনোনয়নপত্র বিতরণ
২৮ সেপ্টেম্বর–মনোনয়নপত্র জমাদান‎
‎২৯ সেপ্টেম্বর–মনোনয়নপত্র যাচাই-বাছাই ও বৈধ প্রার্থীর তালিকা
৩০ সেপ্টেম্বর–আপিল গ্রহণ ও শুনানি
‎১ অক্টোবর–প্রার্থিতা প্রত্যাহার ও বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ। দুপুর ২ টা
১ অক্টোবর–ডাক ও ই-ব্যালট বিতরণ, বিকেল ৪ টা
৬ অক্টোবর–নির্বাচন (সকাল ১০ টা-বিকেল ৪ টা)। ভোট গণনা শেষে প্রাথমিক ফলাফল প্রকাশ।
চূড়ান্ত ফলাফল প্রকাশ সন্ধ্যা ৬ টা।
সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট।
সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন ফলাফল প্রকাশ রাত ৯ টা। (বল রুম হোটেল প্যান প্যাসিফিক)

বিসিবির পরিচালক হবেন মোট ২৫ জন। ২ জন সরাসরি জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনিত হবেন। বাকি ২৩ জন পরিচালককে নির্বাচিত করবেন কাউন্সিলররা। বোর্ডের ২৫ পরিচালক পদের মধ্যে ১২ জনই আসেন ক্লাব ক্রিকেট থেকে। বিভাগীয় ও আঞ্চলিক পর্যায় থেকে থাকেন ১০ জন প্রতিনিধি। পরে পরিচালকদের মধ্য থেকেই সভাপতি নির্বাচিত হবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT