1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
‎বন্ড মার্কেটের উন্নয়নে বিএসইসি-বাংলাদেশ ব্যাংক কাজ করছে: গভর্নর - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

‎বন্ড মার্কেটের উন্নয়নে বিএসইসি-বাংলাদেশ ব্যাংক কাজ করছে: গভর্নর

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, বন্ড মার্কেটের উন্নয়নে অনেক কিছু করার আছে। এ জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও বাংলাদেশ ব্যাংক যৌথভাবে কাজ করছে।

‎সোমবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ অ‍্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) যৌথভাবে আয়োজিত এক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎এ সময় প্রধান অতিথি হিসেবে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

‎বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, “বন্ড মার্কেটের উন্নয়নে আমরা একটি প্রতিবেদন তৈরি করেছি। খুব শিগগিরই তা আমরা সরকারের কাছে পেশ করব। সেখানে আমাদের পূর্ণাঙ্গ মতামত থাকবে। সরকারি ও কর্পোরেট বন্ডের চাহিদা কীভাবে বাড়ানো যায় সে বিষয়ে পলিসিগত মতামত প্রতিবেদনে উল্লেখ থাকবে। একই সঙ্গে বন্ডগুলোর সরবরাহ কীভাবে বানাতে পারি সে বিষয়েও মতামত থাকবে। আমরা আশা করব, বাংলাদেশের বন্ড মার্কেট, যেটা সবচেয়ে ছোট মার্কেট, সেটাকে সবচেয়ে বড় মার্কেটে পরিণত করতে চাই।”

‎আহসান এইচ মনসুর বলেন, “বাংলাদেশে অর্থায়নে ব‍্যাংকের আধিপত্য বেশি, অন‍্যান‍্য দেশে বন্ড মার্কেটের আধিপত্য বেশি। আর বীমা খাতের তো বাংলাদেশে ভূমিকা খুবই কম। এ অবস্থায় বাংলাদেশে আর্থিক খাতের কাঠামো পরিবর্তন করতে হবে।”

‎তিনি বলেন, “অন‍্যান‍্য দেশের মতো বাংলাদেশেও সরকারি বন্ডের চাহিদা সবচেয়ে বেশি। বন্ড ইস‍্যু করে পদ্মা ব্রিজের মতো প্রজেক্ট করা সম্ভব। এজন‍্য বন্ডে চাহিদা বাড়াতে হবে। এক্ষেত্রে পেনশন ফান্ড ও প্রভিডেন্ট ফান্ড ব‍্যবহার করা যেতে পারে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT