1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
গফরগাঁওয়ে বন্ধ করা হলো সিসা তৈরির কারখানা - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

গফরগাঁওয়ে বন্ধ করা হলো সিসা তৈরির কারখানা

ময়মনসিংহ প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪০ বার দেখা হয়েছে
ময়মনসিংহের গফরগাঁওয়ে সিসা তৈরির কারখানায় রবিবার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়

ময়মনসিংহ প্রতিনিধি || ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির দায়ে একটি কারখানার কার্যক্রম বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাল আদালত। পাশাপাশি কারখানার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার উস্থি ইউনিয়নে সানফ্লাওয়ার ব্যাটারিজ লিমিটেড নামে কারখানায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) আমীর সালমান রনি। অভিযানে সহায়তা করেন ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা।

ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, কারখানাটিতে দীর্ঘদিন ধরে ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরি করা হচ্ছিল। অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় কারখানার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং সরকারি অনুমোদন ছাড়া উৎপাদন প্রক্রিয়া বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

গফরগাঁওয়ের সহকারী কমিশনার (ভূমি) আমীর সালমান রনি বলেন, “পরিবেশ দূষণ করে জনবসতির মধ্যে এই ধরনের কারখানা সরকারি অনুমোদন ছাড়া চলতে পারে না। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্তদের অর্থদণ্ড ও কারখানা পরিচালনায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT