নিজস্ব প্রতিবেদক || রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৫৬০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সময়ে ৪৬টি মামলা দায়ের হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে ডিএমপি গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়।
ডিএমপি জানায়, মনা বিভাগ থেকে ৪৫ জন, লালবাগ বিভাগ থেকে ৩০ জন, ওয়ারী বিভাগ থেকে ৫৪ জন, মতিঝিল বিভাগ থেকে ৬৩ জন, তেজগাঁও বিভাগ থেকে ৯২ জন, মিরপুর বিভাগ থেকে ১৪৬ জন, গুলশান বিভাগ থেকে ৫২ জন, উত্তরা বিভাগ থেকে ৭৪ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক চারজনকে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে ১৪ হাজার ৬৭৮ পিস ইয়াবা, ২৫০ গ্রাম গাঁজা, ২১ লিটার দেশীয় মদ, পাঁচটি মোবাইলফোন ও একজন ভিকটিম উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।