1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
নওগাঁয় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু - দৈনিক প্রথম ডাক
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

নওগাঁয় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ১০ বার দেখা হয়েছে
প্রতীকী ছবি

নওগাঁ প্রতিনিধি || নওগাঁর ধামইরহাটে জলাধারে ডুবে তাহমিদ (৭) ও জিসান (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার খেলনা ইউনিয়নের রসপুর গ্রামে মারা যায় তারা।

মারা যাওয়া জিসান রসপুর গ্রামের বাসিন্দা ও ধামইরহাট উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক তৌহিদুল ইসলামের ছোট ছেলে। তাহমিদ একই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

​স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের একটি জলাধারে কয়েকজন এলাকাবাসী মাছ শিকার করছিলেন। এ সময় শিশু দুটিকে জলাধারের আশপাশে ঘোরাঘুরি করতে দেখা যায়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও শিশুদের আর দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন।

​একপর্যায়ে দুপুর সাড়ে ১২টার দিকে মাছ ধরার জাল টেনে তুলতেই পানির নিচ থেকে শিশু দুটির নিথর দেহ ভেসে ওঠে। উপস্থিত লোকজন তাৎক্ষণিক তাদের উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

​ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান জানান, থানায় একটি অপমৃত্যু মামলার (ইউডি) প্রস্তুতি চলছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শিশু দুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT