1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ছাত্র আন্দোলনের কাছে হেরে গেলেন ভুচ্চি - দৈনিক প্রথম ডাক
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

ছাত্র আন্দোলনের কাছে হেরে গেলেন ভুচ্চি

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ১৭ বার দেখা হয়েছে
২০১২ সাল থেকে সার্বিয়ার ক্ষমতায় ছিলেন আলেকসান্দার ভুচ্চি। ছবি: ফ্রান্স২৪

আন্তর্জাতিক ডেস্ক || সার্বিয়ার দীর্ঘদিনের রাজনৈতিক আধিপত্যে এক যুগান্তকারী ধাক্কা লেগেছে। দেশটিতে অনুষ্ঠিত আকস্মিক সংসদ নির্বাচনে শিক্ষার্থী নেতৃতাধীন আন্দোলেনের কাছে নিজের পরাজয় স্বীকার করে নিয়েছেন প্রেসিডেন্ট আলেকসান্দার ভুচ্চি।

দুর্নীতি ও কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে প্রায় দুই বছর ধরে চলা গণআন্দোলনের মুখে এই পরাজয় সার্বিয়ার রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করল।

রবিবার (২৫ অক্টোবর) ভোট গ্রহণ শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুচ্চি নিজেই পরাজয়ের কথা স্বীকার করেন। প্রাথমিক ভোট গণনার ভিত্তিতে তিনি জানান, ২৫০ সদস্যের পার্লামেন্টে ‘স্টুডেন্ট লিস্ট-ইস্টুডেন্টস ইন’ নামের শিক্ষার্থী সমর্থিত প্রার্থীরা ১৩৫ থেকে ১৪০টি আসন পেতে চলেছেন। অন্যদিকে, তার নেতৃত্বধীন ক্ষমতাসীন সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টি (এসএনএস) পেয়েছে প্রায় ১০৫টি আসন।

চূড়ান্ত ফলাফল ঘোষণা না হলেও ভুচ্চি স্পষ্টভাবে বলেন, “এটা স্পষ্ট যে আমরা এই নির্বাচনে হেরে গেছি।” তার এই ঘোষণার পরপরই রাজধানী বেলগ্রেডসহ বিভিন্ন শহরে উল্লাস ও আনন্দে ফেটে পড়েন ছাত্র আন্দোলনের সমর্থকরা। রাস্তায় নেমে আসা তরুণ ও সাধারণ মানুষ হর্ন বাজিয়ে ও স্লোগান দিয়ে এই বিজয় উদযাপন করেন।

যেভাবে এই আন্দোলনের শুরু
সার্বিয়ায় এই ঐতিহাসিক পরিবর্তনের বীজ রোপিত হয়েছিল ২০২৪ সালের নভেম্বরে। দেশটির উত্তরাঞ্চলীয় শহর নোভি সাদের একটি রেলস্টেশনের ছাউনি ধসে ১৬ জনের মৃত্যুর ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। প্রকল্পটির নির্মাণকাজের মান, সরকারি স্বচ্ছতা এবং দুর্নীতির বিরুদ্ধে প্রথমে শিক্ষার্থীরা প্রতিবাদ শুরু করলেও তা দ্রুতই শিক্ষক, পেশাজীবী ও সর্বস্তরের সাধারণ মানুষের গণআন্দোলনে রূপ নেয়।

আন্দোলনকে সফল করতে প্রচলিত রাজনীতির বাইরে গিয়ে চিকিৎসক, শিক্ষক, শিল্পী ও কৃষকদের নিয়ে একটি স্বতন্ত্র প্রার্থী তালিকা প্রস্তুত করে শিক্ষার্থীরা। কার্ডিওলজিস্ট ইলিয়া শ্রদানোভিচকে এই তালিকার প্রধান মুখ হিসেবে সামনে আনা হয়।

দীর্ঘ প্রায় দুই বছর ধরে চলা এই আন্দোলন একপর্যায়ে ভুচ্চি সরকারের পতন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে জবাবদিহি নিশ্চিত করার মূল দাবিতে পরিণত হয়।

নির্বাচনি চ্যালেঞ্জ ও অনিয়মের অভিযোগ
আন্দোলনকে সফল করতে প্রচলিত রাজনীতির বাইরে গিয়ে চিকিৎসক, শিক্ষক, শিল্পী ও কৃষকদের নিয়ে একটি স্বতন্ত্র প্রার্থী তালিকা প্রস্তুত করে শিক্ষার্থীরা। কার্ডিওলজিস্ট ইলিয়া শ্রদানোভিচকে এই তালিকার প্রধান মুখ হিসেবে সামনে আনা হয়।

এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, এবারের নির্বাচনে ভোটদানের হার ছিল ৬৪ দশমিক ৯ শতাংশ, যা ১৯৯২ সালে যুগোস্লাভিয়ার ভাঙনের পর থেকে সর্বোচ্চ। তবে ভোট চলাকালীন কিছু অনিয়মের অভিযোগও ওঠে। স্বাধীন পর্যবেক্ষক সংস্থাগুলোর তথ্যমতে, বিভিন্ন কেন্দ্রে ভোটারদের ওপর চাপ সৃষ্টি, গোপনীয়তা লঙ্ঘন ও ব্যালটের ছবি তোলার মতো কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে।

সামনে কী অপেক্ষা করছে?
২০১২ সাল থেকে ক্ষমতায় থাকা ভুচ্চি ও তার দলের দীর্ঘ রাজনৈতিক অধ্যায়ের অবসান ঘটায় সার্বিয়ার অভ্যন্তরীণ রাজনীতি এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দেশটির সম্পর্কের ক্ষেত্রেও নতুন সমীকরণ তৈরি হতে পারে।

দুর্নীতি দমন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং শিক্ষাব্যবস্থার সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা তরুণ নেতৃত্বের জন্য এখন পরবর্তী সরকার গঠন ও নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

তথ্যসূত্র: বিবিসি, রয়টার্স

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT