1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
সবজির দাম বেড়েছে, মাছ-মুরগির বাজারেও সুখবর নেই - দৈনিক প্রথম ডাক
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

সবজির দাম বেড়েছে, মাছ-মুরগির বাজারেও সুখবর নেই

তানভীর আহমেদ
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১৫৯ বার দেখা হয়েছে
ছবি: তানভীর আহমেদ

তানভীর আহমেদ || দেশজুড়ে টানা বৃষ্টিপাতের কারণে উৎপাদন ও সরবরাহ ব্যাহত হওয়ায় সবজির দাম বেড়েছে। বিক্রেতারা জানিয়েছেন, প্রায় সব সবজির দাম প্রতি কেজিতে গত সপ্তাহের তুলনায় ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। মাছ, মুরগি ও ডিমের বাজারেও সুখবর নেই। সবকিছুর দাম বাড়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।

শুক্রবার (১০ অক্টোবর) রাজধানীর ফকিরাপুল ও শনির আখড়া বাজারসহ গুরুত্বপূর্ণ বাজারগুলো ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এখন বাজারে ৬০ টাকার নিচে কোনো সবজি নেই। এ সপ্তাহে দেশি শশা ৮০ টাকা, বেগুন ১০০ থেকে ১২০ টাকা, করলা ৮০ টাকা, আমদানি করা গাজর ১১০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, বরবটি ৯০ থেকে ১০০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা, কাঁচা পেঁপে ৩০ টাকা, পটল ৭০ টাকা, কাকরোল ৮০ টাকা, কচুরমুখী ৬০ টাকা, মুলা ৮০ টাকা, টমেটো ১২০ টাকা, সিম ১৬০ থেকে ১৮০ টাকা, কাঁচমরিচ ২০০ টাকা, ফুলকপি পিস ৮০ টাকা, বাঁধাকপি পিস ৭০ টাকা এবং প্রতিটি পিস জালি কুমড়া ও লাউ ৬০ থেকে ৭০ টাকা, জলপাই ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বেড়েছে মাছের দাম
মাছের খাবারের দাম বৃদ্ধি ও উৎপাদন কম হওয়ায় গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে মাছের দাম বেড়েছে কেজিতে ৩০ থেকে ৫০ টাকা। বাজারে এখন মাঝারি আকারের চাষের রুই মাছ বিক্রি হচ্ছে ৩৮০ থেকে ৪২০ টাকায়। চাষের পাঙাস আকারভেদে কেজি ২২০ থেকে ২৫০ টাকা, তেলাপিয়া ২২০ থেকে ৩০০ টাকা, মাঝারি আকারের কৈ মাছ ৩২০ থেকে ৩৫০ টাকা, শিং ৬০০ থেকে ৭০০ টাকা, বড় আকারের পাবদা ৪০০ থেকে ৫০০ টাকা, চিংড়ি ৭০০ থেকে ৮০০ টাকা, দেশি পাঁচমিশালি ছোট মাছ ৫০০ থেকে ৬০০ টাকায কেজি দরে বিক্রি হচ্ছে।

মুরগি ও ডিমের দামও বাড়তি
গত সপ্তাহের তুলনায় বেড়েছে মুরগি ও ডিমের দাম। গত সপ্তাহে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে ১৭০ থেকে ১৮০ টাকায়, এ সপ্তাহে বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২০০ টাকায়। সোনালি জাতের মুরগি ৩২০ থেকে ৩৫০ টাকা, গরুর মাংস ৭৫০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ১৫০ থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহে প্রতি ডজন ফার্মের মুরগির ডিম বিক্রি হয়েছে ১৩০ টাকায়, এ সপ্তাহে বিক্রি হচ্ছে ১৪০ টাকায়।

এ সপ্তাহেও মুদি পণ্য উচ্চমূল্যে স্থিতিশীল আছে। এখন দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকা কেজি দরে। আলু বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকায়। রসুন ১৫০ থেকে ১৬০ টাকা এবং দেশি আদা ১৮০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

যা বলছেন ক্রেতা-বিক্রেতারা
রাজধানীর ফকিরাপুল কাঁচাবাজারে কেনাকাটা করতে আসা বেসরকারি চাকরিজীবী নাজমুল হাসান দৈনিক প্রথম ডাক’কে বলেছেন, “এই সময়ে বাজারে শীতকালীন সবজি পুরোদমে চলে আসার কথা এবং দাম কমার কথা। এখন দেখছি উল্টো, দাম আরো বেড়েছে। তাই, চাহিদার তুলনায় কম কিনতে হচ্ছে। সবকিছুর দাম বাড়তি, আমাদের বেতন তো আর বাড়ে না। সরকারকে বলুন, আমাদের বেতন বাড়ানোর ব্যবস্থা করুন, নাহয় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমান।”

রাজধানীর শনির আখড়া কাঁচাবাজারের সবজি বিক্রেতা হান্নান মিয়া এ প্রতিবেদককে বলেন, “গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে কাঁচা মরিচ বাদে সব সবজির দাম বেড়েছে। এখন ৬০ টাকার নিচে কোনো সবজি বিক্রি করতে পারছি না। অন্যান্য বছর এ সময়ে সবজির দাম কমতে শুরু করে। তবে, এবার বৃষ্টি বেশি হওয়ায় এখনো সবজির দাম কমছে না।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT