1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ডিএসইর পিই রেশিও কমেছে ২.৬৬ শতাংশ - দৈনিক প্রথম ডাক
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

ডিএসইর পিই রেশিও কমেছে ২.৬৬ শতাংশ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১৬০ বার দেখা হয়েছে
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) (ফাইল ফটো)

নিজস্ব প্রতিবেদক || ‎দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১২ থেকে ১৬ অক্টোবর) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে। আলোচ্য এ সময়ে ডিএসইর পিই রেশিও কমেছে ২.৬৬ শতাংশ।
‎
‎শনিবার (১৮ অক্টোবর) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
‎
‎তথ্য মতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১০.১৫ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ৯.৮৮ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও কমেছে ০.২৭ পয়েন্ট বা ২.৬৬ শতাংশ।
‎
‎এর আগের সপ্তাহের শুরুতে (৫ থেকে ৯ অক্টোবর) পিই রেশিও ছিল ১০.৩৮ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ১০.১৫ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও কমেছে ০.২৩ পয়েন্ট বা ২.২২ শতাংশ।

খাতভিত্তিক পিই রেশিওগুলোর মধ্যে- জ্বালানি ও বিদ্যুৎ খাতে ৬.০৭ পয়েন্টে, ব্যাংক খাতে ৬.৫০ পয়েন্টে, প্রকৌশল খাতে ৯.৯২ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতে ১০.৪৭ পয়েন্টে, টেক্সটাইল খাতে ১১.০৬ পয়েন্টে, আর্থিক খাতে ১১.৬৮ পয়েন্টে, সেবা ও আবাসন খাতে ১১.৭৫ পয়েন্টে, সিমেন্ট খাতে ১২.৬৮ পয়েন্টে, সাধারণ বিমা খাতে ১৪.০৯ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতে ১৪.২৫ পয়েন্টে, বিবিধ খাতে ১৫.৩৫ পয়েন্টে, আইটি খাতে ১৫.৬০ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতে ১৬.৯৭ পয়েন্ট, খাদ্য ও আনুসঙ্গিক খাতে ১৯.১৭ পয়েন্টে, মিউচুয়াল ফান্ড খাতে ১৯.৮৭ পয়েন্টে, ট্যানারি খাতে ২৪.৬৭ পয়েন্টে, পেপার ও প্রিন্টিং খাতে ২৬.৯২ পয়েন্টে, পাট খাতে ২৭.৪২ পয়েন্টে এবং সিরামিক খাতে ১২৪.০৬ পয়েন্টে অবস্থান করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT