1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ঝিনাইদহে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

ঝিনাইদহে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৭৮ বার দেখা হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধি || ঝিনাইদহে স্ত্রী পারুলকে হত্যার দায়ে স্বামী মতিয়ার রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. এমরান হোসেন চৌধুরী এ রায় দেন। আদালতের বেঞ্চ সহকারী আব্দুল ওহাব বিষয়টি নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত মতিয়ার রহমান জেলার কালীগঞ্জ উপজেলার চাদবা গ্রামের মৃত নজের আলী মণ্ডলের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ১০ আগস্ট রাতে কথা-কাটাকাটির একপর্যায়ে মতিয়ার রহমান তার স্ত্রী পারুলকে লোহার শাবল দিয়ে মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে কালীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT