1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
দুই কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয় - দৈনিক প্রথম ডাক
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

দুই কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয়

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৫২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয় করে প্রকাশ করা হয়েছে। কোম্পানিগুলো হলো-স্কয়ার টেক্সটাইলস পিএলসি এবং এডভেন্ট ফার্মা লিমিটেড।

বুধবার (১০ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি দুইটির মধ্যে স্কয়ার টেক্সটাইলস পিএলসির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস পিএলসি। আর এডভেন্ট ফার্মা লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আলফা ক্রেডিট রেটিং পিএলসি।

স্কয়ার টেক্সটাইলস: ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস পিএলসির রেটিং অনুযায়ী, কোম্পানির দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এএ+’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-১’। কোম্পানির গত ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সমাপ্ত হিসাব বছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগতসহ গুণগত তথ্যের ভিত্তিতে এই রেটিং নির্ণয় করা হয়েছে।

এডভেন্ট ফার্মা: আলফা ক্রেডিট রেটিং পিএলসির রেটিং অনুযায়ী, কোম্পানির দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এ-’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-৩’। কোম্পানির গত ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০২৫ সালের ৮ ডিসেম্বর অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগতসহ গুণগত তথ্যের ভিত্তিতে এ রেটিং নির্ণয় করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT