1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
লক্ষ্মীপুরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা - দৈনিক প্রথম ডাক
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১১৫ বার দেখা হয়েছে

লক্ষ্মীপুর প্রতিনিধি || লক্ষ্মীপুর পৌরসভার ১০নং ওয়ার্ডের মটকা মসজিদ এলাকায় ঘরে ঢুকে ছকিনা বেগম (৫০) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) ভোরে এই ঘটনা ঘটে। পুলিশ নিহত নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে ডাকাতি করার সময় বাধা দেওয়া বা পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডটি ঘটেছে কিনা সেটা তদন্ত করছে পুলিশ।

নিহতের স্বজন, এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে তিনটার দিকে ঘরের ছাদ দিয়ে মুখোশ পরে ভিতরে প্রবেশ করে এক বা একাধিক দৃর্বৃত্ত। পরে ঘরের ভিতরে ঢুকে প্রথমে ছকিনা বেগমের রুমে যায়। সেসময় ছকিনা বেগম চিৎকার দিলে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায় দৃর্বৃত্তরা।

পরে অন্যদের চিৎকার শুনে স্থানীয়রা গিয়ে গুরুতর আহত অবস্থায় ছকিনা বেগমকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেয়। পরে সেখান থেকে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হচ্ছিলো। পথে তার মৃত্যু হয়।

নিহত ছকিনা বেগমের স্বামী সাফি উল্যাহ বছর তিনেক আগে মারা যান। নিহতের দুই সন্তান বিদেশে থাকেন। তবে ঘর থেকে কোন মালামাল বা টাকা লুটের ঘটনা না ঘটলেও ডাকাতি করার সময় বাধা দেওয়ায় এই হত্যাকাণ্ডটি ঘটেছে বলে দাবি করেন স্থানীয়রা।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) মো. রেজাউল হক বলেন, “পূর্ব শত্রুতা বা পরিকল্পিতভাবে ওই নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ডাকাতির বিষয়টিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেটাও তদন্ত করা হচ্ছে।”

এ বিষয়ে মামলার প্রস্তুতি ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT