1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা - দৈনিক প্রথম ডাক
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:১৭ অপরাহ্ন

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৩৮ বার দেখা হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি || চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় বিএনপি।

এতে আহ্বায়ক করা হয়েছে পটিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান ইদ্রিস মিয়া ও সদস্য সচিব করা হয়েছে লায়ন হেলাল উদ্দিনকে।

রোববার (২ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইদ্রিস মিয়া দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এবং লায়ন হেলাল উদ্দিন আনোয়ারা উপজেলা বিএনপির সদস্য সচিব ছিলেন।

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, যুগ্ম আহ্বায়ক লিয়াকত হোসেন ও মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা’র নাম রয়েছে।

গত ১ সেপ্টেম্বর বিলুপ্ত করা হয় দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি। পাঁচ মাস পর নতুন করে এ কমিটি ঘোষণা করা হলো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT