1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ঢাকার ১৯টি খালের প্রবাহ ফিরিয়ে আনার প্রতিশ্রুতি পরিবেশ উপদেষ্টার - দৈনিক প্রথম ডাক
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
গোবিপ্রবির ৬ বাস অচল, বিআরটিসিতে বাড়তি ব্যয় জোসেফ ম্যাককার্নস রিসার্চ গ্রান্টের বিচারক জবি অধ্যাপক রাবির সদ্য নিয়োগপ্রাপ্ত রেজিস্ট্রারের নেই অনার্স ডিগ্রি, সমালোচনা নেপালে প্রাকৃতিক দুর্যোগ : রাবিতে অধ্যয়নরত নেপালি শিক্ষার্থীদের সহযোগিতার আশ্বাস প্রশাসনের সিকৃবির নতুন প্রক্টর অধ্যাপক রাশেদ আল মামুন জাকসুর জব ফেয়ারে মিলবে ৭ শতাধিক চাকরির সুযোগ হজমের সমস্যায় স্বস্তি দেবে যে ৪ পানীয় ১৯ বছরের ছোট ‘প্রেমিককে’ নিয়ে চর্চায় মালাইকা ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের এশিয়া কাপ শুরু হচ্ছে ইরানের লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা, জবাবে জর্ডান-আমিরাতে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা

ঢাকার ১৯টি খালের প্রবাহ ফিরিয়ে আনার প্রতিশ্রুতি পরিবেশ উপদেষ্টার

প্রথম ডাক রিপোর্ট
  • প্রকাশের সময় : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩০৬ বার দেখা হয়েছে

প্রথম ডাক রিপোর্ট || আগামী বর্ষার আগেই রাজধানী ঢাকার ১৯টি খালে পানির প্রবাহ ফিরিয়ে আনতে পারব বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রোববার (২ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুর-১৩ নম্বর বাউনিয়া খালের মাধ্যমে ডিএনসিসি ও ডিএসসিসির আওতাধীন ৬টি খাল সংস্কার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রথম ধাপে ঢাকা উত্তরের ৪টি এবং ঢাকা দক্ষিণের ২টি খালের সংস্কার কার্যক্রম উদ্বোধন করা হয়। মিরপুর-১৩ এর বাউনিয়া খালের অংশে প্রথমে কার্যক্রম শুরু হয়।

সরকারের পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর সমন্বয়ে এই কার্যক্রম শুরু হয়েছে।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আমরা ৩-৪টি মন্ত্রণালয় বসে কীভাবে বর্ষার আগে খালগুলোতে প্রবাহ ফেরাতে পারি সেই বিষয়ে কাজ করছি। প্রথমে খনন করব, এরপরে ধাপে ধাপে বাকি কাজে এগোব।

তিনি বলেন, আমরা চাই খালগুলো হবে প্রাণকেন্দ্র। এই খালে মশা ব্যতীত কিছুই নেই। আমরা স্থানীয়দের নিয়ে কমিটি করে দেব। তারাই খাল দখল, দূষণ রোধে কাজ করবে। খালের পাড়ে সবুজ ফিরিয়ে আনার চেষ্টা করব। একইসঙ্গে খালে মাছ যাতে বাঁচে সেই ব্যবস্থা করতে হবে।

উপদেষ্টা বলেন, আমরা আশা করি এই বর্ষার আগে ১৯টি খালের পানির প্রবাহ ফিরিয়ে আনতে পারব। আমরা এই ১৯টি খাল নিয়ে একটি মাস্টারপ্ল্যান করার পরিকল্পনা করছি।

অনুষ্ঠানে পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয় উপদেষ্টা আদিলুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT