1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ভোটার হালনাগাদ: নিবন্ধনকেন্দ্রে নিরাপত্তা দিতে আইজিপিকে ইসির নির্দেশ - দৈনিক প্রথম ডাক
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

ভোটার হালনাগাদ: নিবন্ধনকেন্দ্রে নিরাপত্তা দিতে আইজিপিকে ইসির নির্দেশ

প্রথম ডাক রিপোর্ট
  • প্রকাশের সময় : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৯৪ বার দেখা হয়েছে

প্রথম ডাক রিপোর্ট || চলমান ভোটার তালিকা হালনাগাদে নিবন্ধন বা রেজিস্ট্রেশন কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (০২ ফেব্রুয়ারি) ইসির নির্বাচন সহায়তা শাখার উপ-সচিব মো. মাহবুব আলম শাহ জানান, এরইমধ্যে এ সংক্রান্ত নির্দেশনা পুলিশ সদরদপ্তরে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি- ২০২৫ এর অংশ হিসেবে সংগৃহীত তথ্যের ভিত্তিতে ভোটার রেজিস্ট্রেশন আগামী ৫ ফেব্রুয়ারি থেকে ১১ এপ্রিল পর্যন্ত চলবে।

ভোটার রেজিস্ট্রেশন কাজে ল্যাপটপ, ক্যামেরা, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, আইরিশ স্ক্যানার, ডকুমেন্ট স্ক্যানার, ডকুমেন্ট প্রিন্টারসহ অন্যান্য মূল্যবান যন্ত্রপাতির ব্যবহার হবে।

সংশ্লিষ্ট জেলা ও উপজেলা বা থানা নির্বাচন অফিসপর্যায়ে ভোটার রেজিস্ট্রেশনের তারিখ ও কেন্দ্র নির্ধারণপূর্বক পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে (রেজিস্ট্রেশন পরিকল্পনা সংশ্লিষ্ট জেলা ও উপজেলা বা থানা নির্বাচন অফিস থেকে সংগ্রহ করা যাবে)।

জেলা ও উপজেলা বা থানা নির্বাচন অফিসের নির্ধারিত তারিখে রেজিস্ট্রেশন কেন্দ্রে নিরাপত্তা বিধানে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ফোর্স মোতায়েন করা প্রয়োজন।

এ অবস্থায় ভোটার রেজিস্ট্রেশনের তারিখগুলোতে রেজিস্ট্রেশন কেন্দ্রের নিরাপত্তা বিধানে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ফোর্স মোতায়েনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে ইসি।

ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে ৬৫ হাজার লোকবল নিয়োগ দিয়েছে ইসি। তারা ১ দশমিক ৫২ শতাংশ নাগরিককে ভোটার তালিকায় যুক্ত করার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT