1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
শেফিল্ডের হয়ে অভিষেকেই ম্যাচসেরা হামজা - দৈনিক প্রথম ডাক
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

শেফিল্ডের হয়ে অভিষেকেই ম্যাচসেরা হামজা

খেলাধুলা ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৯২ বার দেখা হয়েছে

খেলাধুলা ডেস্ক || কিছুদিন আগেই লেস্টার সিটি থেকে পাড়ি জমিয়েছেন শেফিল্ড ইউনাইটেডে। গতকাল রাতেই শেফিল্ডের হয়ে অভিষেক হয়েছে হামজা চৌধুরীর। দলটির হয়ে প্রথম ম্যাচেই আলো ছড়িয়েছেন হামজা। ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাবটির হয়ে মাঠে নেমেই ম্যাচসেরার পুরস্কার জিতেছেন বাংলাদেশি বংশোদ্ভূত এই ডিফেন্সিভ মিডফিল্ডার।

কাল রাতে ডার্বি কাউন্টির মাঠ প্রাইড পার্ক স্টেডিয়ামে স্বাগতিকদের ১-০ ব্যবধানে হারিয়েছে হামজার দল। ম্যাচের ৪৯ মিনিটে ম্যাচের একমাত্র জয়সূচক গোলটি করেন চিলির ফরোয়ার্ড বেন ব্রেন্টন দিয়াজ। আর তাতেই ৩০ ম্যাচে ১৯ জয়,৬ ড্র ও ৫ হারে যথারীতি পয়েন্ট টেবিলের ২ এ আছে শেফিল্ড।

চ্যাম্পিয়নশিপের শীর্ষ দুই দলের সরাসরি প্রিমিয়ার লিগে উত্তরণ হয়। সেক্ষেত্রে আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে আবারও দেখা যেতে পারে হামজাকে। অবশ্য তিনে থাকা বার্নলিও শেফিল্ডের থেকে খুব একটা পিছিয়ে নেই। সমান ম্যাচে বার্নলির পয়েন্ট ৫৮।

গত মৌসুমে প্রিমিয়ার লিগে উত্তরণ হয়েছিল হামজার আগের দল লেস্টার সিটির। কিন্তু লেস্টার সিটির হয়ে বেশির ভাগ সময় হামজাকে বেঞ্চে থাকতে হয়েছে। বদলি হিসেবেও খেলার সুযোগ পেয়েছেন খুব কমই।

শেফিল্ডের হয়ে প্রথম ম্যাচেই দাপট দেখিয়েছেন হামজা। আর তাতেই ম্যাচ সেরার পুরস্কার নিজের করে নেন ২৭ বছর বয়সী এই খেলোয়াড়।

ম্যাচ শেষে হামজাকে প্রশংসায় ভাসিয়েছেন কোচ ক্রিস ওয়াইল্ডার, ‘হামজা হামজার মতোই খেলেছে। বেশ কিছু ধরে সে কোনো ধরনের ফুটবল খেলেনি। এরপরও মাঠে প্রতিটি ভূমিকায় সে চেনা ছন্দে ছিল। আমি ওকে নিয়ে আলোচনা করছিলাম, ভেবেছিলাম ৭০ মিনিট পর তুলে নিব। কিন্তু ওই সময় সে এতটা ভালো খেলছিল যে সেটা আর করা হয়নি।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT