1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
সড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার - দৈনিক প্রথম ডাক
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

সড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

নেত্রকোনা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯০৬ বার দেখা হয়েছে

নেত্রকোনা প্রতিনিধি || নেত্রকোনায় নেত্রকোনা-কেন্দুয়া সড়কের মদনপুর এলাকায় সড়কের পাশে পড়ে থাকা অবস্থায় ইমরান ফারাস (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার মদনপুর ইউনিয়নের পশ্চিম মদনপুর এলাকার ইটাখলা সঞ্জু মিয়ার ফিশারির কাছ থেকে মরদেহটি উদ্ধার করে নেত্রকোনা মডেল থানার পুলিশ।

নেত্রকোনা সদর মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, স্থানীয় পথচারী সকালে রাস্তার পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে খবর দেয়। সেখানে পুলিশ গিয়ে দেখে মোটরসাইকেলটি ক্ষতিগ্রস্থ হয়ে অপর পাশের সাইডে পড়েছিলো। ইমরান ফারাস ওই এলাকার একটি মাজারের সামনে চায়ের দোকান চালাতেন। নিহত ইমরান ফারাস পশ্চিম মদনপুর গ্রামের জিন্না ফারাসের ছেলে। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল পাঠিয়েছি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি কোন সড়ক দুর্ঘটনা ঘটে থাকতে পারে। যেহেতু নেত্রকোনা-কেন্দুয়া সড়কের ওপর সঞ্জু মিয়ার ফিশারির পাশে পড়েছিল।মোটরসাইকেলটিও ক্ষতিগ্রস্থ হয়ে দূরে পড়ে আছে। সকালে বা ভোরে কুয়াশায় দেখা না যাওয়ায় হয়তো কোন গাড়ি ধাক্কা দিয়ে পালিয়েছে। আমরা সবকিছু ক্ষতিয়ে দেখছি।
যেহেতু এ ঘটনার কোন প্রত্যক্ষদর্শী নেই, তাই ময়নাতদন্তের মৃত্যুর কারণ পর বলা যাবে ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT