1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
সম্পর্কের টানাপোড়েনেও অপরিবর্তিত বাংলাদেশের জন্য ভারতের বাজেট - দৈনিক প্রথম ডাক
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

সম্পর্কের টানাপোড়েনেও অপরিবর্তিত বাংলাদেশের জন্য ভারতের বাজেট

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯০০ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক || দ্বিপক্ষীয় সম্পর্কে টানাপোড়েন চললেও ভারতের কেন্দ্রীয় বাজেটে অপরিবর্তিত রয়েছে বাংলাদেশের জন্য বরাদ্দ।

রোববার (২ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ভারতের ২০২৫-২৬ অর্থবছরের বাজেট থেকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে সাহায্যের জন্য ৫ হাজার ৪৮৩ কোটি রুপি বরাদ্দ করেছে। এই অর্থ আগের বছরের ৪ হাজার ৮৮৩ কোটি রুপির তুলনায় সামান্য বেশি। এই তহবিল থেকে বাংলাদেশে সহায়তা দেওয়ার জন্য ভারত বরাদ্দ করেছে মাত্র ১২০ কোটি রুপি। যা অপরিবর্তিত রয়েছে গতবছরের মতোই।

এছাড়া চলতি অর্থবছরে দিল্লির সর্বোচ্চ বিদেশি সহায়তা পাচ্ছে ভুটান, যার পরিমাণ ২ হাজার ১৫০ কোটি রুপি। গত বছর যা ছিল ২ হাজার ৬৮ কোটি রুপি।

ভারতের আরেক প্রতিবেশী মালদ্বীপের জন্য আগের বছর বরাদ্দ ছিল ৪০০ কোটি রুপি। এবার তা বেড়ে ৬০০ কোটিতে উন্নীত হয়েছে। মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর চীনপন্থী অবস্থানের কারণে সম্পর্কে টানাপোড়েন তৈরি হলেও বর্তমানে মালদ্বীপ ভারত-সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে।

তবে ভুটান-মালদ্বীপে বাড়লেও প্রতিবেশী আফগানিস্তানের জন্য সহায়তা গত বছরের ২০০ কোটি রুপি থেকে কমিয়ে চলতি অর্থবছরে ১০০ কোটি রুপি নির্ধারণ করা হয়েছে। টানা দুই বছর ধরে ভারত আফগানিস্তানে সহায়তার জন্য বরাদ্দ কমাচ্ছে।

মিয়ানমারে ২০২৪-২৫ অর্থবছরের ২৫০ কোটি রুপির অর্থ সহায়তা বরাদ্দ করেছিল ভারত। এবার দেশটির জন্য ৩৫০ কোটি রুপি বরাদ্দ করা হয়েছে।

নেপালের জন্য বরাদ্দ অপরিবর্তিত রেখে ৭০০ কোটি রুপিই রাখা হয়েছে। শ্রীলঙ্কার জন্য সহায়তা ২৪৫ কোটি রুপি থেকে বাড়িয়ে ৩০০ কোটি রুপি নির্ধারণ করা হয়েছে।

এছাড়া আফ্রিকার দেশগুলোর জন্য বরাদ্দ ২০০ কোটি রুপি থেকে বৃদ্ধি পেয়ে ২২৫ কোটি রুপি নির্ধারিত হয়েছে।

নতুন অর্থবছরের বাজেটে ভারত সরকার দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য মোট ২০ হাজার ৫১৬ কোটি রুপি বরাদ্দ করেছে। এবারের বাজেটে ভারতের ‘প্রতিবেশীই সবার আগে’ নীতির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বৈদেশিক সহায়তার জন্য বরাদ্দ করা মোট তহবিলের ৬৪ শতাংশ, অর্থাৎ ৪ হাজার ৩২০ কোটি রুপি প্রতিবেশী দেশগুলোর জন্য বরাদ্দ করা হয়েছে। এর আওতায় জলবিদ্যুৎ প্রকল্প, বিদ্যুৎ সঞ্চালন লাইন, আবাসন, সড়ক, সেতু এবং সমন্বিত চেকপোস্টের মতো বৃহৎ অবকাঠামো প্রকল্প বাস্তবায়িত হবে।

সরাসরি অর্থ সহায়তার পাশাপাশি ভারত তার ‘সফট পাওয়ার’ কূটনীতিও বাড়াচ্ছে। ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনসের (আইসিসিআর) জন্য বরাদ্দ ৩৫১ কোটি রুপি করা হয়েছে। গত বছর বরাদ্দ ছিল ৩৩১ কোটি রুপি। এ ছাড়া, আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচির জন্য বরাদ্দ করা হয়েছে ১ হাজার ২৪৭ কোটি রুপি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT