1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত - দৈনিক প্রথম ডাক
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
শিল্পে নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহের দাবি, ১০-২০ বছরের পরিকল্পনার তাগিদ ১৪৯৮টি স্পট নিয়ে সমন্বিত পর্যটন মহাপরিকল্পনা, প্রণয়ন হচ্ছে নীতিমালা নেপালে সরকার গুনছে লাশ, চোরেরা গুনছে টাকা সিলেটে হাম পরিস্থিতি ভয়ানক: রেড ক্রিসেন্ট চেয়ারম্যান ইবির নতুন রেজিস্ট্রার অধ্যাপক আতিকুর রহমান গবেষণার বিস্তারে প্রকাশনা ও সাইটেশনে প্রণোদনা দেবে নোবিপ্রবি রুয়েটের জমি দখলমুক্ত করতে শিক্ষার্থীদের ৭ দিনের আল্টিমেটাম বন্ধুত্ব থেকে ভালোবাসা: ক্যাম্পাসেই নতুন পরিচয় পেল হাসান-সাথীর গল্প নারীর অধিকার প্রতিষ্ঠায় পাঁচ দফা দাবি নারী সংহতির রুয়েট শিক্ষার্থীদের টার্গেট করে বাড়ছে প্রতারক চক্রের দৌরাত্ম্য

মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৪৫৩ বার দেখা হয়েছে

কক্সবাজার প্রতিনিধি || কক্সবাজারের চকরিয়া উপজেলায় চলন্ত মোটরসাইকেলে মাইক্রোবাস ধাক্কা দিয়েছে। মোটরসাইকেল আরোহী নুরুল আজিম (৪২) নিহত হয়েছেন। একজন আহত হয়েছেন।

শনিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার খুটাখালী ফুলছড়ি গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান দুর্ঘটনার তথ্য জানিয়েছেন।

নিহত নুরুল আজিম রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের বউঘাটা এলাকার বাসিন্দা। আহত মুবিনা আক্তার নিহতের বড় ভাই নুরুল আলমের মেয়ে। মুবিনা আক্তার উপজেলার খুটাখালীর থমতলার মামুনুর রশিদের স্ত্রী।

ওসি মেহেদী হাসান জানান, নুরুল আজিম মোটরসাইকেলে ভাতিজীকে নিয়ে যাচ্ছিলেন। কক্সবাজারগামী মাইক্রোবাস পেছন থেকে ধাক্কা দিলে তারা ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নুরুল আজিমকে মৃত ঘোষণা করেন।

আহত মুবিনা ঈদগাহ মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার পর মাইক্রোবাসের চালক পালিয়ে গেছেন। তবে গাড়িটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT